মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

নেত্রকোনায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৩০৩ পঠিত

২০০৫ সালের ১৭ আগস্ট নেত্রকোনা সহ দেশের ৬৩ টি জেলায় একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে জঙ্গি বিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বেলা ১২ টায় নেত্রকোনা জেলা আওয়ামী যুবলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে ছোট বাজার শহীদ তিতাস রোডে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মাসুদ খান জনির সভাপতিত্বে মানবন্ধনে উপস্থিত ছিলেন সাবেক এমপি, সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সম্মানিত সদস্য,দেওয়ান ফায়িম বাঁধন
কাজী আজারুল ইসলাম স্বপন,মোশাররফ হোসেন হেলিম,অনুপ সরকার ঝুট্টু প্রমুখ।

২০০৫ সালের এই দিনে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সাতক্ষীরাসহ দেশের ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলা চালিয়ে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে। জঙ্গিবাদ আবারও মাথাচাড়া দিতে শুরু করেছে উল্লেখ করে তাদের প্রতিহত করার আহবান জানান বক্তারা।

বক্তারা বলেন: জঙ্গিদের যারা লালন করে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে। বক্তারা বলেন, সিরিজ বোমা হামলার ঘটনায় নেত্রকোনায় দায়ের হওয়া মামলায় গত ১০ ফেব্রুয়ারির বিচারে ১২ জনকে বিভিন্ন মেয়াদে ৩ বছর থেকে সর্বোচ্চ ১৩ বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছেন আদালত। বক্তারা এ সময় জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা পরিহার করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News