মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

কেন্দুয়ায় এইচ,এস,সি পরীক্ষা-২০২৩ এর সব প্রস্তুতি সম্পন্ন-পরীক্ষার্থী ১৫৪৬ জন

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ২৮৫ পঠিত

নেত্রকোনার কেন্দুয়ায় এইচ,এস,সি পরীক্ষা-২০২৩ এর সব প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা নিয়ন্ত্রক কমিটি। এবছর উপজেলায় এইচ,এস,সি পরীক্ষায় অংশগ্রহন করবে ১৫৪৬ জন পরীক্ষার্থী।

জানা যায়, সারা দেশের ন্যায় কেন্দুয়ায় এসএসসি পরীক্ষা শুরু হবে বৃহষ্পতিবার ১৭আগষ্ট। পরীক্ষার সময় ৩ ঘন্টা, পরীক্ষা শুরু হবে সকাল ১০.০০- ১.০০টা এবং বিকাল ২.০০-৫.০০ টা পর্যন্ত।

শুধু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা হবে ২ ঘন্টা। পরীক্ষা চলবে ১৭ আগষ্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত এবং ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।

এ বছর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় ছাড়া বাকি সব বিষয়ের পূর্ণ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে তা হবে বোর্ড কর্তৃক সংশোধিত সিলেবাসে।

এপরীক্ষা উপলক্ষে কেন্দ্রে পরীক্ষার্থী ছাড়া কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে কেন্দুয়া উপজেলা প্রশাসন এবং পরীক্ষা চলাকালীন সময়ে সব ধরনের কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দেয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

কেন্দুয়া উপজেলা মাাাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর এইচ,এস,সি পরীক্ষায় ২টি কেন্দ্র এবং ৩টি ভেন্যুতে ৮ টি প্রতিষ্ঠানের ১৫৪৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে।

এর মধ্যে কেন্দুয়া কলেজ কেন্দ্রে ৩৩১ জন, সায়মা শাহজাহান ভেন্যুতে ৮৫২ জন এবং সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৬৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করবে।

কেন্দুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার থেকে এইচ,এস,সি পরীক্ষা-২০২৩ শুরু হবে। আশা করি সম্পুর্ন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল বলেন, আসন্ন এইচ,এস,সি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।আশা করছি পরীক্ষার্থীরা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে তাদের পরীক্ষা শেষ করতে পারবে এবং উপজেলার মোট ২টি কেন্দ্র ও ১টি ভেন্যুতে ৩ জন কর্মকর্তা তাদের দায়িত্ব পালন করবেন। তাছাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তার দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News