বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

রাজশাহী আরএমপি কমিশনারের সাথে বরেন্দ্র প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৮৪৩ পঠিত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নবনিযুক্ত কমিশনার বিপ্লব বিজয় তালুকদার’র সাথে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১ টায় মহানগরীর সিএনবি মোড় আরএমপি হেডকোয়ার্টারে কমিশনারের কার্যালয়ে এ সাক্ষাৎ করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

সাক্ষাতকালে নবাগত পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন,পুলিশ দেশের সার্বিক আইন শৃঙ্খলাসহ সকল মানবিক কাজ করে যাচ্ছে। রাজশাহী নগরীর শান্তি শৃঙ্খলা বজিয়ে রাখতে আমি ও আমার পুলিশ বাহীনি সর্বোচ্চ চেষ্টারত থাকবো।আপনারাও বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সবসময় দেশের আইন ও শান্তি শৃঙ্খলা রক্ষায় সামনের সারিতে থাকবেন বলে আহবান।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের মধ্যে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সিনিয়র সহ-সভাপতি শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, সহ-সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, কোষাধ্যক্ষ ওদুদুজ্জামান সুবাস, নির্বাহী সদস্য শাহিনুর রহমান সোনা, শাহীন সাগর ও মাজহারুল ইসলাম চপল, মোস্তাফিজুর রহমান জীবন, আরবিএস পাভেল, আল আমিন পাপন, মনোয়ার হোসেন, মেহেদী হাসান, ফাহিম হাসান মাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের বর্ষ পূর্তির স্মরনিকা “ঐ নুতনের কেতন ওড়ে” নবাগত পুলিশ কমিশনারের হাতে তুলে দেন সাংবাদিক নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News