বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

দুর্গাপুরে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলছে অতিরিক্ত মালবাহী ভারী যানবাহন দুর্ঘটনার আশঙ্কা 

অনলাইন ডেস্ক :
  • আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২৩৭ পঠিত

নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের বুরুঙ্গা খালের ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলছে অতিরিক্ত মালবাহী ভারী যানবাহন দুর্ঘটনার আশঙ্কা সেতুটির কয়েক জায়গায় ভেঙে গেছে। বিকল্প না থাকায় ঝুঁকি নিয়েই চলাচল করছে আশপাশের কয়েক গ্রামের মানুষ।

এলাকা বাসী সূত্রে জানা গেছে : বালু ও পাথরসহ অতিরিক্ত মালবাহী ভারি যানবাহন চলাচলের কারণে সেতুর পাটাতনের বিভিন্ন অংশ ভেঙে যায়। ভেঙে যাওয়া অংশে এর আগেও সিমেন্ট ও সুরকি দিয়ে ঢালাই দেওয়া হয়েছে। তবে আবারো ভারী যানবাহনের চলাচল বেড়ে যাওয়ায় সেতুর পাটাতনে নতুন করে ভাঙন দেখা দিয়েছে।

স্থানীয়দের দাবি: শিগগিরই এই সেতু মেরামত করার ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া সেতু মেরামত না হওয়া পর্যন্ত সেখানে ভারী যানবাহন বন্ধ রাখতে হবে।

স্থানীয় আর বলেন : এই এলাকার হাজারো মানুষ এই সেতু দিয়ে উপজেলা সদরে যাতায়াত করে। সেতুর উপর দিয়ে বর্তমানে অতিরিক্ত বালু ও পাথর নিয়ে ভারী যান চলার কারণে সেতুটির বিভিন্ন অংশ ভেঙে গেছে। এতে সেতুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দুই উপজেলার মধ্যে ঐতিহ্যবাহী নাজিরপুর বাজার রয়েছে। আবার সামনে এইচএসসি পরীক্ষা। তাই দ্রুত সংস্কার না হলে বাজারের মালামাল পরিবহনসহ বিপাকে পড়বে জনসাধারণ ও শিক্ষার্থীরা।

আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ দুর্গাপুরে আসেন। সেতু সংস্কার না হলে চরম দুর্ভোগে পড়বে এই অঞ্চলের কৃষকেরা। কৃষকদের উৎপাদিত পণ্য বাজারে নিয়ে আসতে কোনো যানবাহন সেতু পার হতে পারবে না। নিজেদেরকেই বহন করতে হবে ধান, চালসহ গবাদি পশু ও হাঁস মুরগি। সেতুটি দ্রুত সংস্কার করা না হলে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। অল্প সময়ের মধ্যে সেতুটি পুনরায় নির্মাণের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী খোয়াজুর রহমান বলেন: বুরুঙ্গা সেতুটি ভাঙার খবর পেয়েছি। ওই এলাকার বেশকিছু সেতুতে ভারী যানবাহন চলাচলের কারণে সেগুলো দুর্বল হয়ে গেছে। বুরুঙ্গা সেতু পরিদর্শনের জন্য লোক পাঠিয়েছি। সেতুটি নতুন করে নির্মাণ করার জন্য একটি প্রকল্পের আওতায় দেওয়া হয়েছে। শিগগিরই সংস্কার করে চলাচলের উপযোগী করা হবে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News