বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

কলমাকান্দায় তালাকপ্রাপ্ত নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ-অভিযুক্ত গ্রেফতার

কলমাকান্দা প্রতিনিধি :
  • আপডেট : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২৪৬ পঠিত

নেত্রকোনার কলমাকান্দায় বিয়ের প্রলোভনে তালাকপ্রাপ্ত এক নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় রাসেল মিয়া (৩৮) নামের ব্যক্তিতে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৪ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়,বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম।

গ্রেফতার রাসেল মিয়া কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের আমতলা গ্রামের ফরিদ মিয়ার ছেলে। সে বিবাহিত যুবক। তার দুই সন্তান ও এক স্ত্রী রয়েছে।

ওই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জুনেব খাঁন জানান: ভিকটিম নিজে বাদী হয়ে গ্রেফতার একমাত্র রাসেল মিয়াকে আসামি করে নেত্রকোনা জেলার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

বিচারকের নির্দেশে ২৯ জুলাই কলমাকান্দা থানায় একটি ধর্ষণের ঘটনায় মামলা নথিভূক্ত করা হয়। এ মামলায় গত বৃহস্পতিবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে রাসেল মিয়াকে গ্রেফতার করা হয়। শুক্রবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলা সুত্রে জানা গেছে: ৩৫ বছর বয়সী ওই নারীর ডিভোর্স হওয়ার পর একই এলাকার রাসেল মিয়া সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গাজীপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন ওই নারী। তার বাসায় যাতায়াত ছিল রাসেলের।

গত ঈদুল আযহার উপলক্ষে পোষাক কারখানা বন্ধ থাকায় ঈদের একদিন আগে গাজীপুর থেকে কলমাকান্দায় আসেন ওই নারী। ওইদিন রাতে তার থাকার ঘরে ঢুকে তাকে বিয়ের প্রলোভনসহ ফুঁসলিয়ে ও প্রাণনাশের ভয় ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় আপত্তিকর অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে নেয় রাসেল। একই সঙ্গে সম্পর্ক না রাখলে সে আপত্তিকর ছবি ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে রাসেলের সঙ্গে একাধিকবার দৈহিক মেলামেশা করতে বাধ্য করে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান: মামলা করার পর থেকে রাসেল মিয়া পলাতক ছিলেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News