বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

বারহাট্টায় পুলিশের অভিযানে ১৬৫ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার ০২

অনলাইন ডেস্ক :
  • আপডেট : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ২৭৬ পঠিত

নেত্রকোনার বারহাট্টায় পুলিশের অভিযানে সরকারী শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আসা ১৬৫ বস্তা ভারতীয় চিনিসহ ২ জনকে গ্রেফতার করেছে বারহাট্টা থানার পুলিশ।

সোমবার (৩১ জুলাই) উপজেলার দেউলী এলাকায় মসজিদের সামনে মেইন রাস্তা থেকে দুইটি পিকআপ থেকে ১৬৫ বস্তায় (৮,২৫০ কেজি) চিনি উদ্ধার করা হয়েছে।বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই, সীমান্তবর্তী এলাকা কলমাকান্দা রোড দিয়ে দুইটি চিনি বাহী গাড়ি নেত্রকোনায় প্রবেশ করছে।

এই খবরের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে থানার এসআই সুমন এর নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়। তখন অভিযান চালিয়ে দুই জন চোরাকারবারিসহ, ২টি পিকআপ এ বহনকারী (১৬৫ বস্তা) চিনি আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লক্ষ ৯০ হাজার টাকা।আটককৃত আসামীরা হল: কেন্দুয়া থানার কালিয়ান গ্রামের খোকন মিয়ার ছেলে আব্দুল্লাহ (৩১) ও ঈশ্বরগঞ্জ থানার বিষ্ণুপুর গ্রামের আবুল হাসেম সরকারের ছেলে হিমেল (২০)।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা বলেন: দুই আসমীকে আদালতে প্রেরণ করা হয়েছে। অজ্ঞাত আরও একজনের সম্পৃক্ততার খবর পাওয়া গেছে। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।তিনি আরও বলেন, চোরাচালান রোধে চোরাচালান বিরোধী এসব অভিযান অব্যাহত থাকবে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News