বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

গাজীপুরে কুষ্ঠরোগ বিষয়ক সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধ :
  • আপডেট : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ২৬৫ পঠিত

৫গাজীপুরে কুষ্ঠরোগ বিষয়ক সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর বারোটায় গাজীপুর প্রেসক্লাব ভবনে বেসরকারি উন্নয়ন সংস্থা দি ল্যাপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজন করে।

গাজীপুর প্রেসক্লাব এর সিনিয়র সহ সভাপতি সৈয়দ মোকছেদুল আলম এতে সভাপতিত্ব করেন।আয়োজক সংস্থার লেপ্রসি সার্ভিস প্রকল্পের টেকনিক্যাল সাপোর্ট অফিসার স্যামুয়েল সরকার কুষ্ঠরোগ বিষয়ে সচেতনতা, রোগী চিহ্নিতকরণ ও রোগ সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি পৃষ্ঠপোষকতার উপর সূচনা বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন বাবুল চন্দ্র রায়।

মতবিনিময় সভায় বাংলাদেশে কুষ্ঠ রোগের বর্তমান অবস্থা, এ রোগ সম্পর্কে ভ্রান্ত ধারণা, সামাজিক কুসংস্কার দূরীকরণে করণীয় নিয়ে বিস্তারিত তুলে ধরেন দি ল্যাপ্রসি মিশন ইন্টারন্যাশনাল এর দায়িত্বপ্রাপ্ত মেডিকেল  অফিসার ডা. পবন রোজারিও ।

তিনি জানান, ২০১৬ সাল থেকে তারা গাজীপুরে কুষ্ঠ রোগ চিহ্নিতকরণ ও চিকিৎসা সেবা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছেন। কুষ্ঠরোগ একটি মৃদু সংক্রামক রোগ।ঘনবসতিপূর্ণ ও ভাসমান মানুষের বিচরণ এলাকা হিসেবে গাজীপুর বেশ ঝুঁকিপূর্ণ। এ পর্যন্ত জেলায় ৩১৯ জন কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তিকে চিহ্নিত করে চিকিৎসার আওতায় আনা হয়েছে। সঠিক চিকিৎসায় কুষ্ঠ রোগ সম্পূর্ণ নিরাময় হয়।

সরকারি উদ্যোগে বিনামূল্যে এর চিকিৎসা করা হয়।মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে  মতামত তুলে ধরেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহাম্মদ ,  এম এ সালাম শান্ত, হাবিবুর রহমান, কাজী মকবুল হোসেন, নুরুল আমিন সিকদার, মনজুরুল হক, রেজাউল করিম প্রমুখ ।

ডা. পবন রোজারিও আরো বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে কুষ্ঠরোগমুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্য অর্জনে সরকারের সাথে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করছে লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল। জেলা সদর ও উপজেলা পর্যায়ের হাসপাতালে কুষ্ঠরোগীরা সুচিকিৎসা পাচ্ছে ।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বান্ধাবাড়ি এলাকায় কুষ্ঠরোগীদের পুনর্বাসন কেন্দ্র রয়েছে।স্বাস্থ্য বিভাগ এই রোগীদের সুচিকিৎসায় সহযোগিতা করছে বলে জানান ডা. পবন রোজারিও ।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News