বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

আলফাডাঙ্গায় বিএনপির নেতাকর্মী ও পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ককটেল বিস্ফোরণ গ্রেফতার ০২

আলমগীর কবির আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ
  • আপডেট : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৪৬০ পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে,এ সময় পুলিশকে উদ্যেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ, টায়ারে আগুন, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে বিএনপি’র নেতাকর্মীরা।

এঘটনা ঘটেছে ৩০ জুলাই রবিবার দিনগত রাত সাড়ে ৯ ঘটিকার সময় লোকাল বাসষ্টান সংলগ্ন ব্রীজ উপজেলা রোডে। ঘটনাস্থল থেকে পুলিশ বুড়াইচ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ইমরান লস্কারকে গ্রেফতার করে। বাকি নেতাকর্মীরা পালিয়ে যায়।

মামলা সুত্রে জানা যায়: আলফাডাঙ্গা থানার এসআই রবিউলের নেতৃত্বে পুরাতন বাসস্ট্যান্ডের পাশের ব্রিজ সংলগ্ন রাস্তায় চেকপোস্ট চলাকালে উপজেলা বিএনপির বেশকিছু নেতাকর্মী ফরিদপুর জেলা সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে রওনা হলে চেকপোস্ট কার্যক্রম চলাকালে অযাচিত ভাবে পুলিশের উপরে ইট পাটকেল মারতে শুরু করলে পুলিশ লাঠি বাঁসি দিয়ে প্রতিহত করার চেষ্টা করে ।

কিছুক্ষণ লোকাল বাসষ্টান সংলগ্ন ব্রীজ উপজেলা রোডে টায়ারে আগুন দিয়ে, তিন চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। তাৎক্ষণিক সংবাদ পেয়ে অন্যান্য অফিসার ফোর্সগন ঘটনাস্থলে আসলে উশৃংখল বিএনপি’র নেতাকর্মীদের ছত্রভঙ্গ করার জন্য জরুরী অফিসারের নেতৃত্বে মোট ৭ রাউন্ড শট গানের ফায়ার করা হলে নেতা কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় ।

ইট পাটকেলের আঘাতে চারজন পুলিশ আহত হলে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে। পুলিশ ঘটনাস্থল হতে ইমরান(৩৫) ও রাতে অভিযান চালিয়ে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বাশারুল বারী (৫০) কে গ্রেফতার করে। আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ আবু তাহের বলেন উক্ত ঘটনায় জড়িতদের গ্রেপ্তার অভিযান চলমান।

এ বিষয়ে ২৪ জনকে আসামী করে ও অজ্ঞাতনামা আরো ৪০/৫০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। মামলার ১নং ১০, তাং ৩১.৭.২০২৩ আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News