বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

কান্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

আসাদুল করিম মামুন  কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ২৬৪ পঠিত

নেত্রকোনার কেন্দুয়ায় কান্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বিকেলে উপজেলার কান্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে সাবেরুন্নেছা বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে কান্দিউড়া আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক কেন্দুয়া-আটপাড়ার সংসদ সদস্য অসীম কুমার উকিল।

বিশেষ বর্ধিত সভা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে এমপি অসীম কুমার উকিল বলেন, আমি সকল নেতৃবৃন্দের অভাব অভিযোগ শুনেছি। বর্ধিত সভার মাধ্যমেই দলকে গুছিয়ে আগামী নির্বাচনে কেন্দুয়া-আটপাড়ায় নৌকা প্রতীককে বিজয়ী করব পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে সকলে ঐক্যমতের ভিত্তিতে কাজ করতে হবে বলে তিনি জানান।

কান্দিউড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাপস ব্যানার্জির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, বাংলাদেশ যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক অপু উকিল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর ভূঁইয়া, আনোয়ারুল হক কনক প্রমূখ।

এছাড়াও কান্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় দলের মধ্যে দ্বিধা-দন্ধ ভুলে গিয়ে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে কিভাবে নৌকাকে বিজয়ী করা যাবে সে লক্ষ্যে ইউনিয়ন আওয়ামীলীগসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি /সাধারণ সম্পাদকবৃন্দ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News