বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

নেত্রকোনায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন: শাহেদ পারভেজ

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৩৩৪ পঠিত

নেত্রকোনায় নতুন জেলা প্রশাসক হিসেবে শাহেদ পারভেজ যোগদান করেছেন। আজ বৃহস্পতিবার ২০ জুলাই সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বিদায়ী জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন: স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন খন্দকার,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনিমেষ সোম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আশিক নূর, জেলার ১০ উপজেলার নির্বাহী কর্মকর্তা, নেজারত ডেপুটি কালেকটরেট (এনডিসি) মো. মেহেদী হাসানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নবাগত জেলা প্রশাসক শাহেদ পারভেজ ২৭তম বিসিএস ক্যাডারে ২০০৮ সালের ১৬ নভেম্বর পঞ্চগড় সদরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। পরে তিনি জয়পুরহাটের কালাই উপজেলায় সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

এরপর বগুড়া জেলার দুপচাঁটিয়া উপজেলায় নির্বাহী কর্মকর্তা পাবনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন। নেত্রকোনার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার আগে সর্বশেষ তিনি স্থানীয় সরকার বিভাগের উপসচিব পদে কর্মরত ছিলেন।

শাহেদ পারভেজ পাবনা ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন,এরপর তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রেডিং থেকে পাবলিক পলিসির ওপর স্নাতকোত্তর করেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News