মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

কেন্দুয়ায় রামপুর গরুর হাট রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

আসাদুল করিম মামুন  কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২৫৪ পঠিত

নেত্রকোনার কেন্দুয়ায় রামপুর বাজারে অনিয়ম দুর্নীতির মাধ্যমে গোপনীয়ভাবে লিজ দেওয়ার অভিযোগ এনে গরুর বাজার রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী

বুধবার (১৯ জুলাই ) দুপুরে উপজেলার আশুজিয়া ইউনিয়নে রামপুর বাজারে কেন্দুয়া-নেত্রকোনা সড়কে এলাকাবাসীর ব্যানারে ইজারাদার মো. উজ্জ্বল খানের নেতৃত্বে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলার দলপা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিম উদ্দিন ফকির, আশুজিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রামপুর বাজারের ইজারাদার মো.উজ্জ্বল খান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, স্হানীয় আওয়ামী লীগ নেতা হুমায়ুন, এখলাছ উদ্দিন প্রমুখ।

তারা বক্তব্যে বলেন, “ভূমি উপ-সহকারী কর্মকর্তা” (তহশিলদার) ও উপজেলা ভূমি অফিসের “সার্ভেয়ার” অর্থের বিনিময়ে গোপনীয় ভাবে রামপুর বাজার লিজ দিচ্ছে।

ইজারাদার উজ্জ্বল খানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান: আমি এ বৎসর গরুর হাট ডাকের মাধ্যমে ৪০ লক্ষ টাকা দিয়ে ইজারা এনেছি । আমি দল মত নির্বিশেষে এলাকার সকলকে নিয়ে গরু হাট রক্ষা করব পাশাপাশি তিনি গরুর বাজার ধ্বংসের হাত থেকে রক্ষা না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়েরও ঘোষণা দেন তিনি।

আশুজিয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. গোলাম কাদের চন্দন অনিয়ম দূর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, রামপুরের ত্বোহা-বাজারে (উন্মুক্ত) লিজ বা ইজারা উর্ধ্বতন কর্মকর্তাগণ নিয়ম মেনেই দিয়েছেন। ত্বোহা বাজারে গরু হাট দেওয়ার কোন সুযোগ নেই। এখানে অনিয়মের কিছুই নেই। তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল জানান,ত্বোহা বাজার ও চান্দি ভিটার জায়গায় গরুর হাট দেয়া যায় না। গরুর হাটের জন্য নির্ধারিত জায়গা রয়েছে। নিয়ম মেনেই লিজ বা ইজারা দেওয়া হচ্ছে । ইজারাদারের দাবি অযৌক্তিক। তাই সবাইকে আইন মেনে চলার নির্দেশ প্রদান করেন তিনি।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News