মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে তিন সন্তানের জননীকে নিয়ে বিএনপি নেতা আজব আলীর আজব কাণ্ড নেত্রকোনায় হেরোইন পাচারকালে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতাসহ আটক ০৩ নেত্রকোনা সদর হাসপাতালে চুরির অভিযোগে এক নারী আটক নেত্রকোনায় জমি-সংক্রান্ত জেরে বসতঘরে যুবককে গলা কেটে হত্যা যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধদিবস পালিত রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, সাহাবুদ্দিন বললেন ‘সম্পূর্ণ কাল্পনিক নেত্রকোনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত -১ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ১০১ তম জন্মদিন আজ শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব দিয়ে চাকরিচ্যুত হলেন ৩ জন

কেন্দুয়ায় পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৩৩০ পঠিত

নেত্রকোনার কেন্দুয়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দুয়া উপজেলা শাখার এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার বিকেলে কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে কেন্দুয়া পূজা উদযাপন পরিষদের উদ্যোগে কেন্দুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু অনিল চন্দ্র ভদ্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যু মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক,সাবেক সাংসদ ও কেন্দুয়া পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক অপু উকিল।

কেন্দুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল কুমার সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: আসাদুল হক ভূঁইয়া, নেত্রকোনা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু জ্ঞানেশ চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক বাবু লিটন চন্দ্র পন্ডিত প্রমূখ।

এসময় বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, পূজা উদযাপন পরিষদের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে বিশেষ বর্ধিত সভায় উপস্থিত সকলকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দুয়া উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান, সভাপতি বাবু অনিল চন্দ্র ভদ্র ও সাধারণ সম্পাদক সজল কুমার সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News