সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

কেন্দুয়ায় ২৩১জন মেধাবী শিক্ষার্থী পেল প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ 

আসাদুল করিম মামুন  কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৩১২ পঠিত

নেত্রকোণায় জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ক্রয়কৃত বিবিএমর ভবিষ্যৎ ব্যবহৃত ইলেক্ট্রনিক ডিভাইস ট্যাবলেট প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।

কেন্দুয়া উপজেলার মাধ্যমিক স্তরের ৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে নবম-দশম শ্রেনীর ২৩১জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই ট্যাবলেট বিতরণ করা হয়।

সোমবার (১৭ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের আয়োজনে নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি কেন্দুয়া আটপাড়া সংসদ সদস্য অসীম কুমার উকিল উপস্থিত থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে এট্যাবলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি বলেন: দেশকে স্মার্ট করতে হলে শিক্ষার্থীদের ও স্মার্ট হতে হবে এবংস্মার্ট বাংলাদেশ বিনির্মানে অংশ গ্রহণ করতে হবে। তারাই আগামীতে স্মার্ট দেশের নেতৃত্ব দিবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূঞা প্রমূখ।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান অফিসের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণসহ মেধাবী শিক্ষার্থীবৃন্দ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News