মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

কেন্দুয়ায় জটিল রোগীদের মাঝে ৯ লাখ টাকার চেক বিতরণ

আসাদুল করিম মামুন  কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ২৭২ পঠিত

নেত্রকোনার কেন্দুয়ায় ক্যান্সারসহ ছয়টি জটিল রোগে আক্রান্ত ১৮ জনকে চিকিৎসা সহায়তার জন্য ৯ লাখ টাকার চেক তুলে দেন কেন্দুয়া আটপাড়ার সংসদ সদস্য অসীম কুমার উকিল।

সোমবার(১৭ জুলাই) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে কেন্দুয়া উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এই চেক বিতরণ করা হয়।

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দুয়া-আটপাড়ার সংসদ সদস্য অসীম কুমার উকিল।

এসময় প্রধান অতিথি বলেন, ক্যান্সারসহ ছয়টি জটিল রোগে আক্রান্তদের চিকিৎসা সহায়তা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্যোগ গ্রহণ করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তরের আওতায় আমরা এই টাকা বিতরণ করছি এবং এই টাকা বিতরণ অব্যাহত থাকবে।

প্রধান অতিথি এমপি অসীম কুমার উকিল উপস্থিত থেকে বর্তমান অর্থ বছরে ২০২২-২০২৩ এ ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়ায় আক্রান্ত কেন্দুয়া উপজেলার ১৮ জন রোগীর প্রত্যেকে ৫০ হাজার টাকা করে ৯ লাখ টাকার চেক বিতরণ করেন।

সুবিধাভোগী ফজলু মিয়া বলেন: এই টাকা পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি। এই টাকা চিকিৎসার পেছনে ব্যয় করতে পারব। এই সহায়তা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

চেক বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন: কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূঞা, সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান প্রমূখ।

এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সকল সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ,

বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ,সুবিধাভোগীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News