মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

নেত্রকোনায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার দাবিতে আ.লীগের মানববন্ধন অনুষ্ঠিত 

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ২৮৯ পঠিত

নেত্রকোনার সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. নাসির উদ্দিন রানাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১০ জুলাই) দুপুরে দক্ষিণ বিশিউড়া সড়কে স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ ছাত্রলীগ, কৃষকলীগ ও সেচ্ছাসেবকলীগের নেতাকর্মী-সমর্থকদের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগের দাবি বর্তমান চেয়ারম্যান নাসির উদ্দিন রানা দাঙ্গাবাজ। তিনি সন্ত্রাসী ও অবৈধ পন্থায় চেয়ারম্যান নির্বাচিত হন।

এ সময় বক্তব্য দেন: ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. লাল মিয়া, সাধারণ সস্পাদক অ্যাডভোকেট আব্দুল রহমান মাস্টার, সাবেক চেয়াম্যান আবুল কালাম, ডা. বজলুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টিটু মিয়া, সাবেক যুবলীগনেতা মোস্তাক আহম্মদসহ স্থানীয় নেতারা। এর আগে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন: বর্তমান চেয়াম্যান মো:নাসির উদ্দিন রানা গত ২৫ মে উপনির্বাচনকে কেন্দ্র করে তার লোকজন দিয়ে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালান। সে হামলায় আহত ২২ জন বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালসহ ভারতে চিকিৎসাধী।

এ ব্যাপারে যুবলীগনেতা সিদ্ধান্ত শংকর পাল, চল্লিশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সংগঠনিক সম্পাদক জহিরুল হাসান আকন্দ,জেলা স্বেচ্ছাসেবকলীগনেতা শাকিল হাসান বাদী হয়ে সদর মডেল থানায় চেয়ারম্যানসহ তাঁর লোকদের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা করেছেন।

এ সময় বক্তারা অবিলম্বে দক্ষিণ বিশিউড়া ইউপি চেয়ারম্যান মো:নাসির উদ্দিন রানাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

গত ১৩ মার্চ এই ইউনিয়নের বিএনপিপন্থী সাবেক চেয়ারম্যানের মৃত্যু হয়। পরে উপনির্বাচন দেয় নির্বাচন কমিশন। সেই উপনির্বাচনে ঢোল প্রতীক নিয়ে স্বতন্ত্রপ্রার্থী নাসির উদ্দিন রানা ৫০০ ভোটে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো:আব্দুর রহমানকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি নিজেকে আওয়ামী পন্থী দাবি করলেও স্থানীয় আওয়ামী লীগের নেতারা তা অস্বীকার করেন।

এ বিষয়ে জানতে দক্ষিণ বিশিউড়া ইউপি চেয়ারম্যান মো.নাসির উদ্দিন রানার মোবাইল ফোনে বারবার কল করেও তাঁকে পাওয়া যায়নি।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News