মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

মোহনগঞ্জে শ্মশানঘাট থেকে জীবিত নবজাতককে উদ্ধার করেছে এলাকাবাসী

অনলাইন ডেস্ক :
  • আপডেট : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ২৭৬ পঠিত

নেত্রকোনার মোহনগঞ্জে শ্মশানঘাট থেকে এক নবজাতককে উদ্ধার করেছে এলাকাবাসী,গতকাল মঙ্গলবার বিকেলে গাগলাজুর ইউনিয়নের গাগলাজুর গ্রামের চৌরাপাড়া শ্মশানঘাট থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুল তালুকদার। নবজাতকটির বয়স এক বা দুই দিন হতে পারে বলে জানিয়েছেন তিনি।

এলাকাবাসী সূত্র জানা গেছে : এলাকার কেউই হয়তো নির্জন জায়গায় নবজাতকটি ফেলে গেছে। তবে সময়মতো খুঁজে পাওয়ায় বেঁচে গেছে। না হলে কোনো বন্যপ্রাণী নবজাতকটিকে খেয়ে ফেলত।

স্থানীয়দের বরাত দিয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুল তালুকদার বলেন : মান্দারুয়া গ্রামের সরাজ মিয়ার স্ত্রী জয়বানু ও ছেলে তপন মিয়া ওই শশ্মানঘাটের পাশ দিয়ে যাওয়ার সময় নবজাতকটি তাদের চোখে পড়ে।

উঁচু শ্মশানঘাটটির চারদিকে পানি দিয়ে ঘেরা। আশপাশে কোনো লোকজন না দেখায় তারা নবজাতকটি নিজের বাড়িতে নিয়ে যান। পরে এলাকার লোকজন নবজাতকটির ছবি ফেসবুকে পোস্ট করলে বিষয়টি সবার নজরে আসে।

সমাজসেবা কর্মকর্তা আরও বলেন : নবজাতক শিশুটি মেয়ে। সম্পূর্ণ সুস্থ আছে বলে জেনেছি। রাত ১১টার পর্যন্ত নবজাতকটির মা-বাবার সন্ধান মেলেনি। এলাকার মানুষের ধারণা, লোক-লজ্জার ভয়ে কেউ হয়তো নির্জন জায়গায় নবজাতকটি ফেলে গেছে। তবে সরাজ মিয়ার পরিবার তাকে নিজেদের কাছে রেখে সেবা করছে।

কৌটার দুধ খাওয়াচ্ছে। বুধবার সকালে গিয়ে নবজাতকটিকে দেখে তার লালন-পালনের বিষয়ে করণীয় ঠিক করা হবে। কেউ দাবিদার না পেলে সরাজ মিয়ার পরিবার নবজাতকটিকে লালন-পালনের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে এবং কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে নিয়মানুযায়ী নবজাতকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেন জানান এই কর্মকর্তা

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News