বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

মদনে ইউপি সদস্যকে অতর্কিত হামলার অভিযোগে থানায় মামলা

হাবিবুর রহমান মদন প্রতিনিধি :
  • আপডেট : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৩৯৯ পঠিত

ইউপি সদস্য সোহাগ চৌধুরী (৩৬) কে বাড়ির সামনে রাস্তা একা পেয়ে অতর্কিতভাবে হামলা ও মারধরের ঘটনায় ফরিদ চৌধুরীকে প্রধান আসামি করে থানায় মদন থানায় একটি মামলা দায়ের করেছেন (ইউপি) সদস্য সোহাগ চৌধুরী নিজেই বাদী হয়ে।

এত করে ইউপি সদস্য সোহাগ মিয়া আহত হলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসাক চিকিৎসা শেষ তাকে ভর্তি করেন।

এ ঘটনাটি ঘটেছে নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নে ফতেপুর রাম গোপালপুর গ্রামে।

এ ঘটনাটি ঘটিয়েছে একই এলাকার মৃত ধন মিয়া চৌধুরীর ছেলে ফরিদ চৌধুরী (৫০) ও তার ছেলে কুইন চৌধুরীর(২০) ও ঝুইন চৌধুরী (১৮)।

মামলার অভিযোগের আলোকে জানা যায়,গত( ৪ জুলাই) রোজ মঙ্গলবার আনুমানিক বিকেল ৪টার দিকে ফতেপুর রাম গোপালপুর গ্রামের মেইন রাস্তায় ওতর্কিতভাবে (ইউপি) সদস্য সোহাগ চৌধুরী কে হামলা করে মারধর করে তার সাথে থাকা ১৮ হাজার টাকা ও গলা একটি স্বর্ণের চেইন ছিল। যা ফরিদ চৌধুরীও তার ছেলেরা ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে ফতেপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান সামিউল হায়দার (শফি) তিনি বলেন বিষয়টি দুঃখজনক। একজন জনপ্রতিনিধিকে এভাবে রাস্তা অতর্কিত হামলা করাটা কোনভাবেই কাম্য নয়।

এ বিষয়ে জানতে চাইলে মদন থানা ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান তিনি এ প্রতিনিধিকে বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News