বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

নেত্রকোনায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন

অনলাইন ডেস্ক :
  • আপডেট : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৩৯৫ পঠিত

নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রামকৃষ্ণপুর পাঁচাশিপাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সেলিনা আক্তারকে (৩২) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছেন স্বামী ফকু মিয়া (৪০) এ ঘটনায় নিহতের ভাই আল আমীন বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে : রামকৃষ্ণপুর পাঁচাশিপাড়া গ্রামের স্বামী ফকু মিয়ার সাথে দীর্ঘদিন ধরে স্ত্রী তিন সন্তানের জননী সেলিনা আক্তারের পারিবারিক কলহ চলে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে প্রায়শই ঝগড়া হতো।

শুক্রবার রাতে স্বামী ও স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়,এক পর্যায়ে ফকু মিয়া ঘরে থাকা কুড়াল দিয়ে স্ত্রী সেলিনাকে এলোপাথারী কুপিয়ে জখম করে। এতে সেলিনা আক্তার ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে,ঘটনার পরপরই ঘাতক স্বামী ফকু মিয়া বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুল হক বলেন : পারিবারিক কলহের জের ধরে স্বামী স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News