বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

কলেজ শিক্ষার্থী ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে নিরাপদ সড়কের দাবিতে শ্যামগঞ্জে মানববন্ধন

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ২২৯ পঠিত

আর নয় সড়ক দুর্ঘটনা, চাই জীবনের নিরাপত্তা’ এবং ‘দাবি মোদের একটাই, নিরাপদ সড়ক চাই’ এই শ্লোগানকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (২৫ জুন) বিকেলে জেলার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের চৌরাস্তা বাজার এলাকায় কলেজ শিক্ষার্থী ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এ সময় মানববন্ধনে বিভিন্ন সংগঠনের ব্যানারে উপজেলার বিভিন্ন স্তরের কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে প্রতিদিন নিয়ম বহির্ভুতভাবে অতিরিক্ত ও ভেজা বালু পরিবহন করে আসছে বিভিন্ন পরিবহনের চালকগণ। এতে রাস্তা ক্ষতিগ্রস্তসহ প্রায় প্রতিনিয়ত ঘটছে হতাহতসহ নানা দুর্ঘটনা। তারই প্রতিবাদে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়। এ সময় জানানো হয় অতিরিক্ত ও ভেজা বালু পরিবহন বন্ধসহ সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ট্রাক চলাচল বন্ধ রাখতে হবে। আন্দোলনকারীরা পুলিশকে সঙ্গে নিয়ে রাস্তায় ওভারলোড ট্রাক আটকিয়ে তাদের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা এবং লাইসেন্স বিহীন ও ওভারলোড গাড়িগুলো’র নামে মামলা দিতে দেখা যায়।

মানববন্ধনে বক্তারা ৭ দফা দাবি দাবি হলো অভিজ্ঞ ও বৈধ লাইসেন্সারী চালক দিয়ে বালুবাহী ট্রাক চালাতে হবে। অপ্রাপ্তবয়স্ক চালক দিয়ে ট্রাক চালানো যাবে না। বেপরোয়া গতিতে ট্রাক চলাচল বন্ধ করতে হবে। ওভারলোড ও ভেজা বালুবাহী ট্রাক চলাচল বন্ধ করতে হবে। প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরকে সার্বক্ষণিক মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা করতে হবে। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকরী ব্যবস্থা নিতে হবে।

এ সময় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন,বঙ্গবন্ধু আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের নেত্রকোনা জেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামীম হোসেন মীর,পূর্বধলা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাক আহমেদ তাইফ,পূর্বধলা সদর ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি পদপ্রার্থী পিয়াস মীর,মুনতাছির মাসুদ খান ফাহিম,রিদয় খান, নাঈম, প্রভাত প্রমুখ। পরে ৭দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও শেখ জাহিদ হাসান প্রিন্স ও পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলামের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স জানান, শ্যামগঞ্জ বিরিশিরি সড়কে অতিরিক্ত ও ভেজাবালু পরিবহন বন্ধে প্রশাসনিক তৎপরতা অব্যাহত আছে। তিনি আরও জানান, এই সড়কে অতিরিক্ত বালু পরিবহন ও বেপোরোয়া গাড়ী চালানো বন্ধে নজরদারি বৃদ্ধি করতে হাইওয়ে পুলিশ মোতায়েনের জন্য উর্ধ্বতন মহলকে অবহিত করা হয়েছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News