মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

শাল্লায় ভেসে যাওয়া মায়ের মরদেহ উদ্ধার ০২ শিশুসন্তান এখনও নিখোঁজ

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেট : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ২৮৪ পঠিত

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ঢলের পানিতে ভেসে যাওয়া মা দুর্লভ রানী দাসের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে,কিন্তু দুই শিশুসন্তান এখনও নিখোঁজ। তবে উদ্ধার তৎপরতা চলছে।

মঙ্গলবার, ২০ জুন সকাল ১১টার দিকে দাড়াইন নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা মরদেহটি উদ্ধার করেন।

দু্র্লভ রানী দাস উপজেলার হবিবপুর ইউনিয়নের বিলপুর গ্রামের রতিন্দ্র দাসের স্ত্রী। তাদের দুই সন্তান জবা রানী দাস (৭) ও বিজয় দাসের (৫) সন্ধান এখন পর্যন্ত মেলেনি। মেয়ে দ্বিতীয় শ্রেণিতে আর ছেলে প্রথম শ্রেণিতে পড়ছিল।

শাল্লা উপজেলা সদরের দাড়াইন নদীর তীরঘেঁষা বাহাড়া সড়কে সোমবার, ১৯ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢলের পানিতে ভেসে গিয়ে মা ও সন্তানরা নিখোঁজ হয়।

রতিন্দ্র দাস মুঠোফোনে জানান: তিনি পেশায় কৃষক। বিকেলে গ্রামের এক বাড়িতে সন্তানদের নিয়ে শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দেন। পরে কাজে বাইরে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন স্ত্রী-সন্তানরা ঘরে নেই। এরপর খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাতেই খবর পেয়ে উপজেলা সদরে গিয়ে তাদের নিখোঁজের বিষয়টি নিশ্চিত হন।

তবে তিনি জানেন না কেন তার স্ত্রী দুই সন্তানকে নিয়ে উপজেলা সদরে আসছিলেন। তার গ্রাম থেকে ঘটনাস্থল ঘণ্টাখানেকের পথ।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব জানান, উপজেলা সদরের মূল সড়কে সেতুর পাশে বাহাড়া সড়কে একটি কালভার্ট আছে। সেটা বৃষ্টি ও পানির চাপে কিছুটা দেবে গেছে। এখন সেই জায়গায় হাঁটু পরিমাণ পানি।

ঢলের পানি আসায় দাড়াইন নদীতেও এখন তীব্র স্রোত। সোমবার সন্ধ্যায় দুর্লভ রানী দাস দুই শিশু সন্তানকে সঙ্গে নিয়ে কালভার্টের প্লাবিত অংশ পার হয়ে উপজেলা সদরে আসতে চাইছিলেন। তখন একজন মোটরসাইকেল চালক পানিতে স্রোত বেশি থাকায় তাদেরকে এদিকে আসতে নিষেধ করেন: কিন্তু তিনি তা না শুনে সন্তানদের নিয়ে কালভার্ট অতিক্রম করতে গিয়ে পানির তোড়ে ভেসে যান।

তাৎক্ষণিক একজন পানিতে নামলেও তাদেরকে উদ্ধার করা যায়নি।

খবর পেয়ে দ্রুত ইউএনও একদল পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছেন। এরপর থেকে স্থানীয় লোকজন কয়েকটি নৌকা নিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।

শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী) ও ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট দিপু রঞ্জন দাস শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News