মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

নেত্রকোনায় বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান 

নুসরাত জাহান ইমা স্টাফ রিপোর্টার:
  • আপডেট : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৩৩৭ পঠিত

শনিবার বিকেলে নেত্রকোনা আধুনিক স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত টুর্ণামেন্টের সমাপনী খেলায় আবু আব্বাছ ডিগ্রি কলেজ নেত্রকোনা সরকারী কলেজকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ।

সমাপনী অনুষ্ঠানটি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল আমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামছুর রহমান ভিপি লিটন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মানিক, জেলা প্রেসক্লাব সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট হাবিবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ অন্যান্যরা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট এর সমাপনী ফাইনাল খেলায় নেত্রকোনা সরকারি কলেজ ও আবু আব্বাছ ডিগ্রি কলেজ অংশগ্রহণ করে।

উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে নেত্রকোনায় ১৫ই জুন শুরু হয়েছিলো এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্টে নেত্রকোণার ৮টি কলেজ অংশ গ্রহণ করে।

প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু বলেন: সুস্থ দেহে সুন্দর মনের বাস। খেলাধুলা শুধু মানুষকে বিনোদন দেয় না, নিয়মানুবর্তিতা, শৃংখলা ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ থেকে যুব সমাজকে দূরে রাখতেই নেত্রকোনায় প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News