মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

সাংবাদিক বাহাউদ্দীন তালুকদার’কে প্রাননাশের হুমকি, থানায় জিডি

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২৭৪ পঠিত

জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ’র সিনিয়র স্টাফ রিপোর্টার, জাতীয় দৈনিক অগ্নিশিখা’র সাবেক সিনিয়র স্টাফ রিপোর্টার, জাতীয় দৈনিক আমাদের নতুন সময়’র সাবেক সহ সম্পাদক (মফস্বল), জাতীয় দৈনিক সরেজমিন বার্তা’র, সাবেক বার্তা সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সদস্য, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সদস্য সাংবাদিক বাহাউদ্দীন তালুকদার’কে প্রাননাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দারুসসালাম থানায় একটি সাধারন ডায়রী করেছেন।

বৃহস্পতিবার (১৫ জুন ২৩) বিকাল ৩ টা ১৫ মিনিটে নিউজের বিষয় ডকুমেন্টস দিবে বলে হোয়াটসঅ্যাপে আসতে বলে কল দিয়ে কোন কিছু বুঝার আগেই সাংবাদিক বাহাউদ্দীন তালুকদার’কে বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি প্রদান করেন। দারুসসালাম থানার জিডি নং ৭৯৩, তারিখ ১৫-০৬-২০২৩।

সাধারন ডায়রী সুত্রে জানা যায়: গত বুধবার (১৪ জুন ২৩) সন্ধা আনুমানিক ৭ টায় দারুসসালাম থানাধীন দিয়া বাড়ি ঘাটে অবস্থানের সময় এই নাম্বার (+৮৮০১৯৭১—-৫৪) থেকে সাংবাদিকের ব্যক্তিগত এই নাম্বারে (০১৮৪১—-৭১) ফোন দিয়ে বলছে আপনি কি বাংলা ভিশন থেকে বলছেন? সাংবাদিক বলেন না পরবর্তীতে ফোন কেটে দেন।

গত বৃহস্পতিবার (১৫ জুন ২৩) বিকাল ৩ টা ১৬ মিনিটে হযরত শাহ্ আলী মাজার শরিফের অপজিটে অবস্থানের সময় এই নাম্বার (+৮৮০১৮৪৯—-১৪) থেকে সাংবাদিকের ব্যক্তিগত এই নাম্বার (০১৮৪১—-৭১) ফোন দিয়ে বলেন আপনি কি এটিএন বাংলা থেকে বলছেন সাংবাদিক বলেন বল্লাম কি বিষয় সে বল্লো কিছু নিউজের বিষয় ডকুমেন্টস দিবে বলে হোয়াটসঅ্যাপে আসতে বললেন। সাংবাদিক হোয়াটসঅ্যাপে আসলে কল দিয়ে কোন কিছু বুঝার আগেই সাংবাদিককে বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি প্রদান করেন। পরবর্তীতে তিনি জীবনের নিরাপত্তা চেয়ে সাধারন ডায়েরী করেন।

এবিষয়ে সাংবাদিক বাহাউদ্দীন তালুকদার বলেন, কে বা কাহারা আমার পরিচয়’কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এ চেষ্টায় সফল না হয়ে পরবর্তীতে ক্ষিপ্ত হয়ে আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করেন।

আমি আমার জীবনের নিরাপত্তা চেয়ে দারুসসালাম থানায় সাধারন ডায়েরী করি। আমার বিরুদ্ধে যারা অপপ্রচার করছেন তাদের’কে বলতে চাই আপনারা আমার বিষয়ে জানুন ও বুঝুন তারপরে মন্তব্য করবেন। না জেনে আমার বিষয় কোনো মন্তব্য করবেন না। আমি সত্যের পক্ষে আছি এবং থাকব ইনশাআল্লাহ, যত বাধা আসুক না কেন।

এ বিষয়ে দারুসসালাম থানার এস আই জুয়েল আহমেদ জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, সাংবাদিককে প্রাণনাশের হুমকির বিষয়ে জিডি হয়েছে। সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News