মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

মদনে চাচাশ্বশুরের বাড়িতে বিয়ের দাবিতে পাঁচদিন ধরে অনশনে পুত্রবধূ

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২৬৫ পঠিত

নেত্রকোণার মদন পৌরসভার বাড়িভাদেরা গ্রামে বিয়ের দাবিতে চাচাশ্বশুরের বাড়িতে পাঁচদিন ধরে অনশনে বসেছেন পুত্রবধূ (২২)।

বৃহস্পতিবার (১৫ জুন) স্থানীয় পৌরসভার কাউন্সিলর হক্কু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর পর্যন্ত ওই গ্রামে দিলু মিয়ার বাড়িতে অবস্থান করছেন তিনি,অভিযুক্ত ব্যক্তি পৌরসভার বাড়িভাদেরা গ্রামের তৈয়ব আলীর ছেলে দিলু মিয়া।

স্থানীয়রা সূত্রে জানা যায় : ৪ বছর আগে ওই পুত্রবধূর পৌরসভার বাড়িভাদেরা গ্রামের দুলাল মিয়ার ছেলে রুহুল আমিনের সঙ্গে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের তিন বছর বয়সী একটি মেয়ে রয়েছে। রুহুল আমিনের সঙ্গে দেখা করতে প্রতিবেশী দিলু মিয়া প্রতিদিন তাদের বাড়িতে যাওয়া-আসা করতেন।

সম্পর্কে দিলু বিলকিস আক্তারের চাচাশ্বশুর। এক পর্যায়ে পুত্রবধূ ও দিলুর মধ্যে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। প্রায় সাত দিন আগে রাতে বাড়ির পেছনে দিলুর সঙ্গে শারীরিক সম্পর্ক হয় ওই পুত্রবধূর। স্ত্রীর অবৈধ এমন মেলামেশা নিজ চোখে দেখে ফেলেন স্বামী রুহুল। পরে স্ত্রীর সঙ্গে আর সংসার করবেন না বলে জানান তিনি।

এ ঘটনার পর ওই পুত্রবধূ বিয়ের দাবিতে চাচাশ্বশুর দিলু মিয়ার বাড়িতে অনশনে বসেন। এ ঘটনার পর থেকে দিলু মিয়া পলাতক রয়েছেন।

অনশনে বসা পুত্রবধূ বলেন : দিলু মিয়া সম্পর্কে আমার চাচাশ্বশুর হন। প্রেমের ফাঁদে ফেলে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। বিষয়টি আমার স্বামী নিজ চোখে দেখে ফেলেন৷ এ কারণে সংসার ভেঙে গেছে। এখন বিয়ের দাবিতে দিলু মিয়ার বাড়িতে অনশন করছি৷ আমাকে বিয়ে না করলে তার ঘরেই আত্মহত্যা করবো।

অভিযুক্ত দিলুর বড় বোন রেখা আক্তার জানান, ওই নারী বিয়ের জন্য কয়েকদিন ধরে আমাদের ঘরে অবস্থান করছেন। আমার ভাই বাড়িতে না আসায় এ বিষয়ে কোনো সুরাহা হচ্ছে না।

স্থানীয় পৌরসভার কাউন্সিলর হক্কু মিয়া জানান: বিয়ের দাবিতে পাঁচ দিন ধরে দিলুর বাড়িতে তারই প্রতিবেশী ভাতিজা বউ অনশন করছে৷ এ ঘটনার খবর আমি থানার ওসিকে জানিয়েছি।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, খবরটি শুনেছি। কিন্তু কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News