মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

দুর্গাপুরে সাংবাদিককে হত্যাচেষ্টা ও হাতুড়িপেটার ঘটনায় থানায় মামলা দায়ের

মোঃ নুরুল হুদা উজ্জ্বল দুর্গাপুর প্রতিনিধি :
  • আপডেট : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৪৩৭ পঠিত

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক কলি হাসানকে হত্যাচেষ্টা ও হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করার ঘটনায় দুর্গাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। ১৫ জুন বিকেলে ভুক্তভোগীর স্ত্রী সাজেদা আক্তার সাজু বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নং -২০।

মামলার অভিযোগপত্র থেকে জানা যায়,গত ৯ জুন দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দুর্গাপুর পৌরসভার বাগিচাপাড়া এলাকার টিচার্স লেন সংলগ্ন রাস্তায় উপর পরিকল্পিতভাবে কলি হাসানের পথরোধ করে অতর্কিত আক্রমণ করে দুর্গাপুর পৌরসভার খরস এলাকার আব্দুল হাকিমের ছেলে হান্নান মিয়া (৩৮) ও একই উপজেলার চন্তিগড় ইউনিয়নের দিবারপাড়া এলাকার ইমাম হোসেনের ছেলে আসাদ (৩৭) সহ অজ্ঞাতনামা আরো ৩ জন। এসময় তারা হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। কলি হাসান নিজেকে বাঁচাবার চেষ্টা করলে দুর্বৃত্তরা তার ডান হাত ভেঙে ফেলে। পরে ডান পায়ে উপর্যুপরি আঘাত করে মারাত্মক জখম করে৷

হামলা চলাকালে তারা দুটি মোবাইল ফোনসেট ও নগদ টাকা ছিনিয়ে নেয়। রক্তাক্ত জখম অবস্থায় কলি হাসানের চিৎকারে আশপাশের বাড়ির লোকজন বেরিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এসময় তারা এই সাংবাদিককে হত্যার হুমকি দিয়ে যায়।

সাংবাদিক কলি হাসান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে বেডরেস্ট অবস্থায় রয়েছেন। সরেজমিন গিয়ে কথা বলে জানা গেছে,বর্তমানে তিনি খুব আতংকিত অবস্থায় রয়েছেন। তার উপর হামলাকারী দুর্বৃত্তদের তিনি উপযুক্ত শাস্তির দাবি জানান।

এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে দুর্গাপুর সাংবাদিক সমিতি এবং সুশীল সমাজের নাগরিকরা এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা।

সাংবাদিক কলি হাসান দীর্ঘ এক যুগেরও বেশি সময় যাবত সাংবাদিকতা করছেন। তিনি বর্তমানে দৈনিক আমাদের সময় পত্রিকার দুর্গাপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি দুর্গাপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শুক্রবার রাতে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, আসামীদের ধরতে অভিযান চলছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News