মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

বারহাট্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রুয়েট শিক্ষার্থীর মৃত্যু

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৩২২ পঠিত

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নেত্রকোনার বারহাট্টা উপজেলার ফারজান আহমেদ রাফি (২২) নামের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রাফি উপজেলার গোড়াউন্দ গ্রামের নূরে আলমের ছেলে এবং রাজশাহী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) চূড়ান্তবর্ষের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার(১৫ জুন) সকালে বারহাট্টা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাফির দাফন সম্পন্ন হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

রাফির মামা হোসাইন মোহাম্মদ দেলোয়ার জানান, রাফি হোস্টেলে থেকে রাজশাহীর রুয়েটে লেখাপড়া করতেন। তিনি গত শনিবার (১০ জুন) জ্বরাক্রান্ত হয়ে সেখানকার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। তবে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়েনি। ডাক্তাররা লক্ষণ অনুযায়ী তার চিকিৎসা দেন।

অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার (১৩ জুন) তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। এখানেও রিপোর্টে ডেঙ্গু নিগেটিভ রিপোর্ট আসে।

গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাফির মৃত্যু হয়। তার শরীরে ডেঙ্গুর পূর্ণ লক্ষণ ছিল এবং এ কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢামেকের চিকিৎসকরা।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News