বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৩৫১ পঠিত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে নেত্রকোণায় শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৫) জুন বৃহস্পতিবার সকাল ৯টায় নেত্রকোণা আধুনিক স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এই টুর্ণামেন্টের আয়োজন করে।

প্রধান অতিথি হিসেবে : জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ আনুষ্ঠানিক ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন খন্দকারের সভাপতিত্বে,,উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ,পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান,জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম,সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান ( ভিপি ) লিটন ও বীর মুক্তিযোদ্ধা সুব্রত ঘোষ।

এ সময় আরো উপস্থিত ছিলেন: সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার,সহকারী কমিশনার (ভূমি) আকলিমা খাতুন,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদুর রহমান,সহ সভাপতি আবু নাসের মিলু,যুগ্ম সাধারণ সম্পাদক মুখলেছুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন : সুস্থ দেহে সুন্দর মনের বসবাস খেলাধুলা শুধু মানুষকে বিনোদন দেয় না বরং নিয়মানুবর্তিতা, শৃংখলা ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ থেকে যুব সমাজকে দূরে রাখতেই নেত্রকোনায় প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্টে নেত্রকোণার ৮টি কলেজ অংশ গ্রহণ করছে। এ ছাড়াও উদ্বোধনী খেলায় নেত্রকোণা সরকারী কলেজ ১-০ গোলে দুর্গাপুর ডনবস্কো কলেজকে হারিয়ে টুর্ণামেন্টের শুভ সূচনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News