মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

মোহনগঞ্জে চোরাই মালামাল বিক্রির সময় দুই যুবক আটক

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ২৯৫ পঠিত

নেত্রকোনার মোহনগঞ্জে স্কুলের জানলা বিক্রি করার সময় হাতেনাতে দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের এক সহযোগী পালিয়ে যায়।

বুধবার(১৪ জুন) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এরআগে মঙ্গলবার রাতে মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার একটি ভাঙারি দোকান থেকে তাদের আটক করা হয়। এ সময় জানালাগুলো পরিবহনে ব্যবহৃত একটি মিশুক গাড়ি জব্দ করা হয়।

আটকরা হলেন, পৌরশহরের নওহাল এলাকায় বসবাসকারী বরুংকা গ্রামের মৃত আবু তালেব রতনের ছেলে শামিউন শেখ সৈকত (২০) ও পানুর (নামপাড়া) গ্রামের আলী আহমদের ছেলে নয়ন (২০)। তাদের পালিয়ে যাওয়া সহযোগী হলো- পৌরশহরের নওহাল গ্রামের শফিকুল ইসলামের ছেলে ফাহাদ (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টিলের জানালার পাঁচটি পার্ট চুরি হয়। মঙ্গলবার সকালে স্কুলে গিয়ে বিষয়টি টের পেলে শিক্ষকরা এগুলো নানান জায়গায় খোঁজ করতে থাকেন। এদিন সন্ধ্যায় কয়েকজন যুবক টেংগাপাড়া এলাকার একটি ভাঙারি দোকানে জানালার পার্টগুলো বিক্রি করছে। এমন খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ গিয়ে সৈকত ও নয়নকে হাতেনাতে আটক করে। এ সময় তাদের সহযোগী ফাহাদ দৌড়ে পালিয়ে যায়। এ সময় জানালাগুলো পরিবহনে ব্যবহৃত একটি মিশুক গাড়ি জব্দ করা হয়।

পরে এ ঘটনায় মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় করা মামলায় ওই দুইজনকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া তাদের সহযোগী ফাহাদকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News