মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

নেত্রকোনা-৩ আসনে আলোচনায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী রোটারিয়ান এম নাজমুল হাসান

নেত্রকোনা প্রতিনিধিঃ
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৩০০ পঠিত

নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন চান বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও বিএনপি নেতা রোটারিয়ান এম নাজমুল হাসান। তিনি এ আসনের কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের গোপালপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। ছাত্রজীবন থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। বর্তমানে বাংলাদেশ ইয়ূথ ফোরামের উপদেষ্টা, কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহসভাপতি ও কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। নেত্রকোনা জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সাবেক সদস্যও ছিলেন তিনি।

এদিকে দলীয় মনোনয়ন প্রাপ্তির আশায় রোটারিয়ান নাজমুল হাসান দীর্ঘ ২০ বছর যাবত নিজ সংসদীয় আসনের আটপাড়া ও কেন্দুয়া উপজেলার ২০টি ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন সহায়তা নিয়ে। মূল্যায়ন করছেন দলের প্রবীণ, বঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীদের। তার এমন সব কর্মকাণ্ডের জন্য এরইমধ্যে তিনি এলাকার বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষের কাছে খুবই প্রিয় হয়ে উঠেছেন।

এছাড়া কেন্দ্রীয় বিএনপি ঘোষিত প্রতিটি কর্মসূচি রোটারিয়ান নাজমুল হাসানের নের্তৃত্বে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নিজ এলাকায় পালন করে আসছেন। আর এসব কর্মসূচি পালন করতে গিয়ে তিনি নানারকম মামলা-হামলারও শিকার হচ্ছেন।

শুধু নিজ এলাকাতেই নয়, রাজধানী ঢাকাতেও বিএনপির বিভিন্ন আন্দোলন, সংগ্রামসহ দলীয় প্রত্যেকটি কর্মসূচিতে সক্রিয়ভাবে নের্তৃত্ব দিয়ে যাচ্ছেন রোটারিয়ান নাজমুল হাসান।

এ বিষয়ে রোটারিয়ান এম নাজমুল হাসানের সাথে কথা হলে তিনি বলেন, আমি ছোটবেলা থেকেই জাতীয়তাবাদী আদর্শের একজন ক্ষুদ্র সৈনিক। নেতাকর্মীদের সাথে নিয়ে দলীয় প্রতিটি আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণ করে আসছি এবং ভবিষ্যতেও করব।

তিনি আরও বলেন, বর্তমান ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা মাঠে আছি এবং থাকব। তারা যতই মামলা-হামলা করুক না কেন, এতে আমরা পিছপা হব না। আমার সংসদীয় আসন নেত্রকোনা-৩।

আটপাড়া ও কেন্দুয়া উপজেলা নিয়ে এ আসন। আমি এ আসনে দীর্ঘদিন যাবত মনোনয়ন চেয়ে আসছি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল যদি আমাকে এ আসনে মনোনয়ন দেয় তাহলে বিপুল ভোটে বিজয়ী হব ইনশাআল্লাহ।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News