মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

চুরির মামলায় চার কিশোরকে আদালতে সোপর্দ

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ২৫৫ পঠিত

নেত্রকোনার মোহনগঞ্জে চুরির অভিযোগে চোর চক্রের সদস্য চার কিশোরকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়।

রবিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে শনিবার রাতে পৌরশহরের টেংগাপাড়া এলাকা থেকে তাদের চোরাই মালামালসহ আটক করে স্থানীয়রা।

পরে মালামালগুলো চিনতে পেরে উপজেলার শেওড়াতলী গ্রামের মো. গাজী রহমান বাদী হয়ে থানায় মামলা করেন।

আটকরা হলো- উপজেলার বড় বেথাম গ্রামের মো. মোহন খানের ছেলে মো. অনিক মিয়া (১৫), একই গ্রামের মো. মুক্তার হোসেনের ছেলে মো. শুভ মিয়া (১৫), মো. জমির উদ্দিনের ছেলে মো. রহিম মিয়া (১৪) ও পৌরশহরের টেংগাপাড়া এলাকার কাজী অফিস মোড়ের মো. উজ্জ্বল মিয়ার ছেলে মো. সুজন মিয়া (১৫)।

মামলার অভিযোগ, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেওড়াতলী গ্রামের সমাজ কল্যাণ সমবায় সমিতির পরিত্যক্ত ভবনে গাজী রহমান হ্যান্ড ট্রলির চাকা, সেলু মেশিনের পাম্প, জানালার পুরাতন গ্রিলসহ নানান জিনিসপত্র রাখেন।

শনিবার সন্ধ্যার পর সেগুলো চুরি করে ওই চোর চক্রের সদস্যরা। রাত ১১টার দিকে মোহগঞ্জ বাজারের একটি ভাঙারি দোকানে এসব মালমাল বিক্রি করতে গেলে দোকানির সন্দেহ হলে তাদের আটক করেন। পরে আশপাশের লোকজন জড়ো হয়ে তাদের জিজ্ঞাসাবাদ করলে এগুলো শেওড়াতলীর গাজী রহমানের মালামাল বলে জানায় তারা।

পরে গাজী রহমানকে খবর দিলে তিনি দিয়ে মালামালগুলো নিজের বলে চিহ্নিত করেন। এদিকে বিক্রির সময় পাঁচ কিশোরকে আটক করলেও বড় বেথাম গ্রামের আলী আকবরের ছেলে মো. রাজু মিয়া (১৪) কৌশলে পালিয়ে যায়। আর বাকি চারজনকে আটক করে পুলিশে দেওয়া হয়। এ ঘটনায় রাতেই গাজী রহমান পাঁচ কিশোরসহ আরও অজ্ঞাত ২/৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News