মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

নেত্রকোনা-৩: আসনকে স্মার্ট দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি – অসীম কুমার উকিল 

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ২১৮ পঠিত

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকার মনোনয়ন চাইছেন এই আসনের বর্তমান জনপ্রিয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি।

তিনি নেত্রকোনা-৩ আসন থেকে আওয়ামীলীগের হেব্বিওয়েট মনোনয়ন প্রত্যাশী। সরকারের উন্নয়নের প্রচার প্রচারণা করে তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে চাচ্ছেন নৌকা মার্কায় ভোট, বিশেষ করে নেত্রকোনা-৩ এই আসনটি একটি ঝুঁকিপূর্ণ আসন। এই আসনটি অতি গুরুত্বপূর্ণ একটি সংসদীয় আসন।

এই আসনের কেন্দুয়া ও আটপাড়ার জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ,কৃষকলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তিনি অবিরাম নৌকার ভোট চাইছেন। এ ছাড়া মুক্তিযোদ্ধাসহ ও শ্রমজীবী, পেশাজীবী, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে নিয়মিত মতবিনিময় করে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করেছেন অসীম কুমার উকিল এমপি। এককথায় তিনি নেত্রকোনা-৩ আসনের জনপ্রিয় একজন প্রকৃত নেতা।

তিনি এই আসনের একজন এমপি হিসেবে রীতিমত দলীয় নেতাকর্মীদের পাশাপাশি এলাকার দরিদ্র-অসহায় মানুষকে সবোর্চ্চ সাহায্য-সহযোগিতা করছেন। এ ছাড়া অসীম কুমার উকিলের সমর্থকরা সামাজিক যোগাযোগের মাধ্যম ছাড়াও রাস্তার মোড়ে মোড়ে বিলবোর্ড, লিফলেট বিতরণ, ব্যানার টানিয়ে নৌকার পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছেন। এমপি অসীম কুমার উকিল বলেন, উন্নয়নের মার্কা নৌকা, স্বাধীনতার মার্কা নৌকা।

তিনি আরও বলেন : আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা মানেই জনগণের উন্নয়ন, এলাকার উন্নয়ন। সারা দেশে জননেত্রী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন তা আমি আমার নির্বাচনী এলাকায় সভা সমাবেশ করে প্রচার প্রচারণা করছি। সংগঠনকে শক্তিশালী করতে দিনরাত পরিশ্রম করছি। বর্তমানে তৃণমূলের নেতাকর্মীদের দ্বারে দ্বারে গিয়ে এই আসনে আওয়ামী লীগের বিশাল কর্মীবাহিনী তৈরি করেছি। তাই আমি আবার এই আসনে মনোনয়ন পেলে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না।

তিনি আরও বলেন : এই আসনে আবার এমপি নির্বাচিত হলে কেন্দুয়া ও আটপাড়াকে স্মার্ট বাংলাদেশের রূপরেখায় পরিণত করবেন প্রতিশ্রুতি দিয়ে বলেন, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়তে আমি বদ্ধপরিকর। আমার আসনের জনগণের প্রতি জননেত্রী শেখ হাসিনার বিশেষ নজর রয়েছে উল্লেখ করে বলেন, এই সরকারের আমলেই নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে।

আবারও নৌকায় ভোট দিয়ে উন্নয়নের অংশীদার হতে এই আসনের সকল জনগণের প্রতি তিনি আহ্বান জানান। যদি নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়াত জ্বালাও পোড়াও শুরু করে তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তা শক্ত হাতে প্রতিহত করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, এমপি অসীম কুমার উকিলের রাজনীতি শুরু ছাত্র অবস্থাতেই। এমপি অসীম কুমার উকিল বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করতে গিয়ে তিনি বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছেন। চারদলীয় জোট সরকারের আমলে তাকে অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে।

ওয়ান ইলেভেনের সময়ও তিনি নির্যাতিত হয়েছেন। প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে জেলগেটে শেখ হাসিনার মুক্তির আন্দোলনেও নিষ্ক্রিয় ভাবে অংশ নিয়েছেন তিনি। এ ছাড়াও দল করতে গিয়ে দলীয় কারণে বিভিন্ন সময়ে তাকে কারাবরণ করতে হয়েছে। একাদশ সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নেত্রকোনা-৩ কেন্দুয়া আটপাড়া আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে এমপি হয়েছেন। তিনি নৌকার বিজয়ের জন্য অক্লান্ত পরিশ্রম করে কাজ করেছেন। এবং নৌকার বিজয় নিশ্চিত করেছেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News