মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

কেন্দুয়ায় হেলিকপ্টারকে ঘিরে গ্রামে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা  

আসাদুল করিম মামুন  কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ২৩৬ পঠিত

সুদীর্ঘ ১৪ বছর পর হেলিকপ্টারে করে নিজ গ্রামের বাড়িতে ফিরেছেন মালয়েশিয়া প্রবাসী আব্দুল হান্নান (৪৫)।

আর এ খবর পেয়ে ওই গ্রামে এসে ভিড় জমান প্রবাসী আব্দুল হান্নানের আত্মীয়-স্বজনসহ আশপাশ এলাকার শতশত লোকজন।

আব্দুল হান্নান ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি হেলিকপ্টারে চড়ে শুক্রবার (৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের বাড়িতে অবতরণ করেন। তার সাথে ওই হেলিকপ্টারে করে আসেন দুই মালয়েশিয়ান নারী-পুরুষও।

এসময় ফায়ার সার্ভিসের লোকজন, কেন্দুয়া থানা পুলিশ,স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে দীর্ঘদিন পর আব্দুল হান্নানকে কাছে পেয়ে খুবই খুশি তার পরিবার ও আত্মীয়-স্বজনসহ পুরো এলাকার লোকজন।

মালয়েশিয়া ফেরত আব্দুল হান্নানের পরিবারের বরাতে জানা গেছে, তেতুলিয়া গ্রামের মৃত জাহের উদ্দিনের ছেলে আব্দুল হান্নান। তিনি ২০০৯ সালের জানুয়ারি মাসে জীবিকার উদ্দেশ্যে মালয়েশিয়া যান। তারপর তিনি সেখানে একটানা একযুগেরও বেশি ১৪ বছর অতিবাহিত করেন। আজ তিনি প্রথমে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে এসে অবতরণ করেন। তার সাথে তার মালয়েশিয়ান মালিক ও মালিকের স্ত্রীও আসেন। ঢাকায় অবতরণের পর সেখান থেকে তারা হেলিকপ্টারে করে গ্রামের বাড়িতে এসে পৌঁছেন। তাদের আগমন উপলক্ষে পরিবারের লোকজন আগে থেকেই ব্যান্ডপার্টি প্রস্তত করে রেখেছিলাম এবং আত্মীয়-স্বজনসহ এলাকার গণ্যমান্য লোকজনকে দাওয়াত দিয়ে ভূরিভোজ করান।

স্থানীয় বাসিন্দা নিয়ামুল কবীর বাচ্চু বলেন, ১৪ বছর পর আব্দুল হান্নান গ্রামে এসেছে হেলিকপ্টারে। তাই তাকে এক নজর দেখতে আমরা ছুটে এসেছি এবং দেখেছি। বেশ ভালো লেগেছে।

স্থানীয় ইউপি সদস্য ও আব্দুল হান্নানের ছোট ভাই আবুল কাশেম বলেন, দীর্ঘ ১৪ বছর পর আমার ভাই বাড়িতে ফিরে এসেছেন। সাথে তার মালয়েশিয়ার মালিক ও মালিকের স্ত্রীও এসেছেন। এতে আমরা খুবই খুশি। আমাদের বাড়িতে যেন আনন্দের উৎসব শুরু হয়েছে।

এ বিষয়ে কেন্দুয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, হেলিকপ্টার আসার খবর পেয়ে আমরা প্রায় এক ঘণ্টা আগে থেকেই তেতুলিয়া গ্রামে উপস্থিত ছিলাম। পুলিশও ছিল। খবর পেয়ে এলাকার অসংখ্য লোকজন এসে জড়ো হয়েছিল। তবে কোনো রকম সমস্যা হয়নি।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News