সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

আদিবাসীদের সংস্কৃতি রক্ষায় প্রতিভা অন্বেষণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

অনলাইন ডেস্ক :
  • আপডেট : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ২১৪ পঠিত

আমার সংস্কৃতি, আমার অহংকার’’ এই প্রতিপাদ্যে নেত্রকোণা সীমান্তবর্তী এলাকা দুর্গাপুরে শুরু হয়েছে দু’দিনব্যাপী গারো সম্প্রদায়ের শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণে সাংস্কৃতিক প্রতিযোগিতা।

শুক্রবার (২জুন) সকাল থেকে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে শুরু হওয়া এই প্রতিযোগিতা শনিবার(৩ জুন) সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে।

একাডেমি‘র পরিচালক গীতিকার সুজন হাজং এর সভাপতিত্বে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত গারো সম্পদ্রায়ের শিক্ষার্থীরা নাচ ও গান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন সুসং আদর্শ বিদ্যানিকেতনের সাবেক প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, একাডেমির সাবেক পরিচালক স্বপন হাজং, সাবেক পৌর মেয়র শ ম জয়নাল আবেদীন, থানা ওসি শিবিরুল ইসলাম, পৌর কাউন্সিল এস এম কামরুল হাসান জনি, লেখক ও গবেষক যাদু রিছিল, প্রতিরোধযোদ্ধা গিলবার্ট চিসিম, আদিবাসী গবেষক মনিন্দ্র নাথ মারাক, মতিলাল হাজং, সংগীতশিল্পী ও সংগীত পরিচালক ডোনাল্ড হাউ, নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সভাপতি এফ এন আলম, মিডিয়া ব্যক্তিত্ব তুষার বাবু, কবি দুনিয়া মামুন প্রমুখ।

এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন ভফরিদ জাম্বিল, সান্তনা রাংসা ও বিমনা রেমা।

পরিচালক গীতিকার সুজন হাজং বলেন, বর্তমান সরকার দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সকল জনগোষ্ঠীর সংস্কৃতি রক্ষায় কাজ করে যাচ্ছে। বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোণা জেলায় আদিবাসী সম্প্রদায়ের নানা জন-গোষ্ঠীর বসবাস।

ওই জনগোষ্ঠীর সংস্কৃতি রক্ষায় বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় কাজ করে যাচ্ছে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কালচারাল একাডেমি। সরকারের এই কাজকে বাস্তবায়ন ও সফল করে তুলতে সকল সংস্কৃতি সেবীদের এগিয়ে আসার আহবান জানানো হয়।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News