সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

ময়মনসিংহে গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার :৭ গরুসহ ২ পিক-আপভ্যান উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি :
  • আপডেট : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ২২৯ পঠিত

ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে চোরাই গরু চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা চর দিহুনদা নামাপাড়া এলাকার আঃ মুন্নার পুত্র রাজিব হাসান সবুজ (৩০) এবং হোসেনপুর বালিয়াচর এলাকার বিনত আলীর পুত্র দ্বীন ইসলাম (২৮) ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলার গাজীভিটা এলাকার জসীম উদ্দীনের পুত্র কাইয়ুম (৪২) গাজীপুর কাপাসিয়া থানার সূর্য্যনারায়নপুর এলাকার আলফাজ উদ্দিনের পুত্র নাহিদ হোসেন(২৫), নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বনগ্রাম এলাকার করিমের পুত্র খাইরুল ইসলাম (২২)। এ সময় তাদের কাছ থেকে সাতটি চুরাই গরু এবং চোরাই গরুর বহনের কাজে ব্যবহৃত দুটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১ জুন) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাই ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত ২৯ মে গভীর রাতে ভালুকা থানাধীন জামিরদিয়া এলাকার বেলেজিং ইনভেস্টমেন্ট প্রজেক্ট নামক একটি ডেইরী ফার্মে ১০ টি গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় পরের দিন ভালুকা মডেল থানার মামলা রুজু হয়।এরপর দ্রুততার সাথে চোরাই গরু উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের জন্য মাঠে নামে জেলা গোয়েন্দা শাখা পুলিশ।

এরপর ৩১ মে ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন কানারামপুর হতে গরুচোর দলের মূলহোতা রাজীব হোসেন সবুজ কে গ্রেফতার করে। সবুজের দেয়া তথ্য মতে কিশোরগঞ্জ জেলার সদর থানা এলাকা হতে একই দিনে গভীর রাতে বেলেজিং ইনভেস্টমেন্ট প্রজেক্টের চুরি যাওয়া ৭ টি গরু উদ্ধার এবং কাইয়ুম কে গ্রেফতার করে।

এই চক্রের সদস্য সবুজ ও কাইয়ুমকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি সবুজ ২০ মে কিশোরগঞ্জ কারাগার হতে “গরু ভর্তি ট্রাক ডাকাতি মামলায়” জামিনে মুক্ত হয়েই আবার গরু চোর চক্র গঠন করে। বিভিন্ন এলাকায় ছদ্দ বেশে ডেইরী ফার্ম ঘুরে ঘুরে চুরির পরিকল্পনা চুড়ান্ত করে,পরিকল্পনা অনুযায়ী ২৮ মে রাত সাড়ে ১১ টায় সবুজের নেতৃত্বে ৯ জন আন্তঃজেলা গরু চোর দুটি পিক-আপভ্যান এবং গৃহ ও দেয়াল ভাঙ্গার বিভিন্ন ধরনের যন্ত্রপাতি-সরঞ্জামাদিসহ ভালুকা জামিরদিয়া এলাকায় আসে

চক্রের সদস্যরা পিক-আপভ্যানসহ ঢাকা-ময়মসিংহ মহাসড়কে অবস্থান করে রাস্তাঘাট নির্জন হওয়ার অপেক্ষা করে। রাতের গভীরতায় রাস্তঘাট নির্জন হলে রাত ২.৩০ টায় বেলেজিং ইনভেস্টমেন্ট প্রজেক্টে গিয়ে প্রথমে দেয়াল ভেঙ্গে চোরদের প্রবেশ ও গরু নিয়ে বাহির হওয়ার পথ তৈরী করে। ডেইরী ফার্মে প্রবেশ করে ১০ টি গরু নিয়ে দুটি পিক-আপ ভ্যানে তুলে কিশোরগঞ্জ জেলার সদর থানা এলাকায় নিয়ে যায়।

গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে গাজীপুর জেলার কাপাসিয়া এলাকা হতে গরু বহনে ব্যবহৃত ১টি পিক-আপ সহ মোঃ নাহিদ হোসেন কে,ভালুকা মাস্টারবাড়ী এলাকা হতে দ্বীন ইসলাম কে এবং জামালপুর ও বগুড়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে খাইরুল কে ১টি পিক-আপসহ আটক করে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামি রাজিব হাসান সবুজ এর বিরুদ্ধে ৫টি গরু চুরি এবং ১টি গরু ডাকাতি মামলা,কাইয়ুম এর বিরুদ্ধে ২টি গরুভর্তি ট্রাক ডাকাতি এবং ১টি গরু চুরি মামলা,নাহিদ এর বিরুদ্ধে ২টি গরু চুরি ও ১টি মাদক মামলা,দ্বীন ইসলাম এর বিরুদ্ধে ১টি মাদক মামলা এবং খায়রুল এর বিরুদ্ধে ১টি গরু ডাকাতি ও ১টি মাদক মামলা রয়েছে।

পলাতক অন্যান্য গরুচোরদের গ্রেফতার ও অবশিষ্ট চোরাই গরু উদ্ধারের জন্য একাধিক ডিবি টিম নিরলসভাবে অভিযান পরিচালনা করছে বলেও জানান

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News