সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

নেত্রকোনায় চির নিদ্রায় শায়িত হলেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা 

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৫০০ পঠিত

নেত্রকোনা-২ ( নেত্রকোনা সদর- বারহাট্টা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপির স্ত্রী নেত্রকোনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬২ বছর।

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১ জুন) রাত সাড়ে ১০টায় মৃত্যুবরণ করেন তিনি। (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এক শোক বার্তায় সমাজকল্যাণ মন্ত্রী বলেন, কামরুন্নেছা আশরাফ দীনা ছিলেন একাধারে রাজনৈতিক, ক্রীড়া সংগঠক ও নিবেদিত প্রাণ সমাজসেবী।

তিনি দীর্ঘদিন নেত্রকোনা জেলা মহিলা আওয়ামী লীগকে সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়ে আসেছেন। শিক্ষা বিস্তার, প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুদের শিক্ষা, কর্মসংস্থানেও তিন অসামান্য অবদান রেখেছেন। তার মৃত্যুতে নেত্রকোনা তথা বৃহত্তর ময়মনসিংহ একজন বলিষ্ঠ নারী নেতৃত্ব হারিয়েছে।

নেত্রকোনা ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত উক্ত জানায় অংশগ্রহণ করেন, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসিম কুমার উকিল এমপি, নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা শফি আহমদ, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান শেফালী এমপি, নেত্রকোনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও যুব ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক কাসেম,সহ জেলা ও সকল উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীরা।

নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটন, জেলা পরিষদ চেয়ারম্যান প্রতিরোধ যোদ্ধা এডভোকেট অসিত কুমার সরকার সজল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মানিক, নেত্রকোনা পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান,সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীরা প্রতিমন্ত্রীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

কামরুন্নেছা আশরাফ দীনার মৃত্যুতে সমাজকল্যাণ সচিব মো. জাহাঙ্গীর আলম ও মন্ত্রণালয়ের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন জানান, মরহুম কামরুন্নেসা আশরাফ দীনা কিডনিসহ নানা রকম জটিলতায় ভুগছিলেন। মরহুমের প্রথম জানাজার নামাজ সকাল ৯টায় কাকরাইলে সার্কিট হাউস রোড টিপটপ জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে, এবং দ্বিতীয় জানাজার নামাজ(২ জুন) সন্ধ্যা ৬টায় নেত্রকোনা জেলার সদর উপজেলার ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সদর উপজেলার পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়েছে

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News