সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

পুরানো চিত্র পেছনে ফেলে, নতুন রূপে সেজেছে নেত্রকোনা জেলা পাবলিক হল 

ডেইলি নেত্র নিউজ ডেক্স:
  • আপডেট : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৩০১ পঠিত

পুরানো চিত্র পেছনে ফেলে, নতুন রূপে সেজেছে নেত্রকোনা জেলা পাবলিক হল। জেলা শহরে কোনো অডিটরিয়াম না থাকায়, তাই সরকারি বেসরকারি সকল প্রোগ্রামের এক মাত্র সম্বল জেলা পাবলিক হল, সকল শ্রেণী পেশার মানুষের আকর্ষণ বাড়াতে পুরোনো চিত্রকে পেছনে ফেলে নতুন রূপে রংয়ের তুলিতে অনন্য সাজে সাজানো হয়েছে। তাতে আকর্ষণ বেড়েছে সকল শ্রেণী পেশার মানুষের। নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় পৌরসভার সামনে এই পাবলিক হলটি রয়েছে।তার বিপরীতে রয়েছে জেলা প্রেসক্লাব।

বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনার আদলে জেলা পাবলিক হলটি তৈরি করা হয়েছে, এই এলাকায় আরও রয়েছে, নেত্রকোনা পৌর ভবন, জেলা প্রেসক্লাব, জেলা সাবরেজিস্ট্রারের কার্যালয়, জেলা প্রশাসকের বাস ভবন ইত্যাদি। শুধু এতেই শেষ নয়,কুরপাড় এলাকায় রয়েছে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পুলিশ সুপারের কার্যালয়, জেলা সার্কিট হাউস,ইত্যাদি উল্লেখযোগ্য।এর মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা জজ আদালত ভবন, জেলা পুলিশ সুপারের কার্যালয়, জেলা সার্কিট হাউস ও সেজেছে নতুন রূপে।

এ বিষয়ে জানতে চাইলে কামাল আহমেদ নামে এক ব্যক্তি বলেন, আমাদের নেত্রকোনা শহর এখন সেজেছে নতুন রূপে,‘জেলা পাবলিক হল, জেলা সার্কিট হাউস, জেলা প্রশাসক কার্যালয়, জেলা পুলিশ সুপারের কার্যালয়, এখন আর চেনায় যায় না, মনে হয় নতুন কোনো শহরে এসেছি।এ জেলায় রয়েছে বাংলাদেশের হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যের সকল স্থাপনার নিদর্শন। এগুলোকে আরো সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে নানা-রংয়ে সাজানোর দাবি জানান তিনি। তাছাড়া এ জেলার মানুষ দেখতে পাবেন বাংলার চিরাচরিত শান্ত-সৌম্য প্রাকৃতিক নিসর্গ। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রয়েছে সবুজের সমারোহ।

একই সাথে সকল বয়সিদের চিত্তবিনোদনের জন্য আছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, সময়ের সাথে সাথে আরো আধুনিকতর করা হচ্ছে নেত্রকোনা জেলা শহরকে। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের পাশে আছে লেকের স্বচ্ছ জলে কৃত্রিম ফোয়ারার অপূর্ব দৃষ্টিনন্দন জলকেলি। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সম্মুখ ভাগে রয়েছে নিরাপত্তা বেষ্টিত আড়াই একর জায়গাজুড়ে বিস্তৃত সুব্যবস্থা।

মো. হেলাল উদ্দিন বলেন, জেলা পাবলিক হলে রয়েছে আধুনিক কমিউনিটি হল। যেখানে সম্পূর্ণ নিরাপত্তা বেষ্টনীতে আয়োজন করা যায় সেমিনারসহ নানা সামাজিক অনুষ্ঠান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ আয়োজন। এছাড়া বিভিন্ন জাতীয় দিবসে, নববর্ষে, নবান্নে, বসন্তের আগমনী দিনে, ভালোবাসা দিবসে আয়োজন করা হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের এই হলে।

এই বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, আমি শুধু চেষ্টা করেছি, মন্ত্রী মহোদয়,সহ সবাই এই কাজে আমাকে সহযোগিতা করেছেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News