
আমার কথা আমিই জানি
স্বল্প জানে লোকে,
আমার সুখে আমিই সুখী
কষ্ট চাপা বুকে।
দেখতে থাকি নির্জন বসে
হরেক রকম স্বপ্ন,
কল্পনাতে খুজছি আমি
রঙ্গিন রঙ্গিন পন্য।
প্রস্তুতিতে ক্লান্ত আমি
সামনে খালি মাঠ,
জীবন যুদ্ধে সফল হতে
খুজছি সেরা ঘাট।
হারা জেতা সফলতা
এই বিজয়ের খেলা,
যাচ্ছি হেরে থাকছি লেগে
যাচ্ছে চলে বেলা।
স্বপ্নগুলো বাস্তবতা
খুজে পাবে কবে?
মনের চাওয়া পাচ্ছে কারা
হারছে কারা ভবে?
অজানা মোর চেষ্টাতে কী
ভুলে ভুলে ভরা?
খুজছি যাকে অপেক্ষাতে
আছে কি সে খাড়া?
আমার মতোই বাঁচবো আমি
এটাই চির সত্য,
চেষ্টায় আমি থাকবো টিকে
খুজবো সটিক তথ্য
⏳ প্রসেসিং হচ্ছে...
Version 4.6 | Developed by Shahin |
ব্যবহার বিধি দেখুন
×
📜 প্লাগইন ব্যবহার বিধি
- কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
- শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
- ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
- কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
- লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
- ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
- সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।
Leave a Reply