রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম ‎মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা মোহনগঞ্জে ২ শিক্ষার্থী অপহরণচেষ্টা ট্রেন থেকে উদ্ধার ১ জন অপরজন অটোরিকশা থেকে লাফিয়ে বাঁচে  নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযানে ১২ শ পিস ইয়াবাসহ আটক ৪ পূর্বধলায় নদীতে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার বারহাট্টায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দখলের অভিযোগ ‎ কৃষককে অপহরণ করে ১২ লাখ মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেপ্তার নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন পূর্বধলায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছরের কিশোরের বিরুদ্ধে.. নেত্রকোনায় ৩ উপজেলা ৩ পৌর শাখা ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

জেলা শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা মনোনীত বারহাট্টা উপজেলা শিক্ষা অফিসার – শাহ আলম

অনলাইন ডেস্ক :
  • আপডেট : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৩৬৮ পঠিত

নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হওয়ায় সর্ব মহলে প্রশংসায় ভাসছেন বারহাট্টা উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহ আলম।

শিক্ষার্থী,শিক্ষক,অভিভাবক, বিভিন্ন কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের তার এ অর্জনে ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন। আধুনিক শিক্ষা ব্যবস্থার সার্বিক বাস্তবায়ন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের নিয়ে মতবিনিময়,প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মাসিক সমন্বয় সভা, শিক্ষা সপ্তাহ সফলভাবে পালন,প্রশাসনিক কার্যক্রম দক্ষতার সাথে পালন করায় তাকে জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়।

জানা গেছে, নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে বিভিন্ন বিষয়ভিত্তিক ক্যাটাগরিতে নম্বরের ভিত্তিতে বাছাই শেষে তাকে সেরা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত করা হয়।

বুধবার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলম। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলম বলেন, আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এসএম মাজহারুল ইসলামের দিকনির্দেশনা ও পরামর্শ কাংখিত অর্জন সম্ভব হয়েছে এবং এ অর্জন সকলের প্রাপ্য।

মোঃ শাহ আলম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বারহাট্টা, নেত্রকোনা জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন। তিনি ২০১৮ সালেও জেলার শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News