সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

কেন্দুয়ায় শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত 

আসাদুল করিম মামুন  কেন্দুয়া প্রতিনিধি : 
  • আপডেট : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২৯১ পঠিত

“শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ”- এই স্লোগানে নেত্রকোনার কেন্দুয়ায় শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ মে ) সকালে উপজেলার এক মাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান পারভীন সিরাজ মহিলা কলেজের উদ্যোগে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে কলেজ মিলনায়তনে ছাত্র,শিক্ষক,অভিভাবক ও গর্ভনিং বডির সমন্বয়ে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় পারভীন সিরাজ মহিলা কলেজের অধ্যক্ষ মো.সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পারভীন সিরাজ মহিলা কলেজ গর্ভনিং বডির সভাপতি ও কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান ভূঁইয়া।

পারভীন সিরাজ মহিলা কলেজের প্রভাষক মো. মোজাহিদুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় সভায় বক্তারা শিক্ষার মান উন্নয়নে ছাত্র,শিক্ষক, অভিভাবক ও গর্ভনিং বডির সাথে মুক্ত আলোচনা করেন এবং শিক্ষার মান উন্নয়নে সকলের পরার্মশ গ্রহন করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন শিক্ষক হল একটা জাতির দর্পন।

কারন একজন শিক্ষক থেকে শিক্ষা নিয়ে সবাই জীবনে সুন্দরভাবে পথ চলার রাস্তাটা পরিচালিত করে। একজন ভাল শিক্ষক পারে একটি জাতির জীবন অনেক পরির্বতন করে দিতে। মাতা পিতার পরে যার স্থান তিনি হলেন একমাত্র শিক্ষক।

সভায় প্রধান অতিথি পারভীন সিরাজ মহিলা কলেজ গর্ভনিং বডির সভাপতি ও কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান ভূঁইয়া বলেন,আগামী দিনের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের আরো দায়িত্ববান হতে হবে, শুধু ক্লাসে সীমাবদ্ধ জ্ঞান দান করে শিক্ষকের দায়িত্ব শেষ করলে হবে না, শিক্ষার্থীরা যাতে মাদক,জঙ্গীবাদ বা কোন ধরনের মরন নেশায় যুক্ত না হয় সেজন্য প্রতিটি শিক্ষককে আরো অগ্রনী ভুমিকা রাখতে হবে।

মান সম্মত শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয় বলে তিনি আরো বলেন, একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ ও সমাজের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ছাত্র, শিক্ষক ও অভিভাবক এই তিন এর সমন্বয় ঘটাতে হবে। আর এটি নিশ্চিত করতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সেইসঙ্গে অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে।

এসময় পারভীন সিরাজ মহিলা কলেজের প্রভাষক মো.জাহিদুল ইসলাম , সিরাজাম মনিরা, মো. বদরুল আমিন, উলফত উল্লাহ, শিক্ষার্থীবৃন্দ, প্রভাষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, গর্ভনিং বডির সদস্যবৃন্দসহ কলেজের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News