সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

মদনে কালবৈশাখী ঝড়ে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত

অনলাইন ডেস্ক :
  • আপডেট : সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৪৯ পঠিত

নেত্রকোণা জেলার মদন উপজেলায় অতিরিক্ত শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ঘর-বাড়ি, শাকসবজি ও মৌসুমি ফলের ব্যাপক ক্ষতি হয়েছে।

রবিবার (২১ মে) বিকালে কাল বৈশাখী ঝড়ে ও শিলাবৃষ্টিতে বিভিন্ন জায়গায় গাছ-পালা ভেঙ্গে ও মানুষ আহত হয়েছে,শাহাপুর পূর্বপাড়ার শাজাহান মিয়া জানান, সবুজ বাজারে আমার একটি দোকান ঘরসহ মোট তিনটি টিনের চালা উড়িয়ে নিয়ে গেছে।

এছাড়াও উপজেলা পুরাতন পাবলিক হল রুমের ঘর সহ চানগাও ইউনিয়নে চায়না বেগম, রাইছ উদ্দিন, আঃ কাইয়ুম, আজিজের ঘর ভেঙ্গে গেছে বলে জানা যায়।

মদন পৌর শহরের ৭নং ওয়ার্ডের আনোয়ারা (৪৫), কুলিয়াটি গ্রামের পারভিন আক্তার(৫০), শিবাশ্রম গ্রামের আঃ হান্নান ঝড়ে আহত হয়েছে বলে জানা যায়।

নেত্রকোনা মদন) পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ ফিরোজ হোসেন জানান, শেষ খবর পাওয়া পর্যন্ত কাইটাইল, নায়েকপুর, গোবিন্দশ্রী ও খালিয়াজুরিতে ৪ টি বিদ্যুৎতের খুঁটি ভেঙ্গে যাওয়ার খবর পাওয়া যায়। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে, মদন ফায়ার সার্ভিস ও আমাদের লোকেরা যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান জানান, শিলাবৃষ্টি ও ঝড়ে পাট ক্ষেতসহ সবজি বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে।

মদন পৌরসভা মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ জানান, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সবজি বাগান ও মৌসমি ফল সহ কাঁচা ঘর ও গাছ পড়ে ভেঙ্গে যায়, এতে অনেকেই আহত হয়। ৯ নং ওয়ার্ড়ে মসজিদের চালা উড়ে যায়। এ ঝড়ে পৌরসভার ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া জানান, ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতি দেখ ভাল করার জন্য তাৎক্ষণিক একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়াও প্রতি ইউপি চেয়ারম্যানকে ক্ষয়ক্ষতির তালিকা দিতে নির্দেশ দেয়া হয়েছে। ইতোমধ্যে পুলিশ,ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের টিম মাঠে কাজ করছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News