শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

বারহাট্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
  • আপডেট : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৪০৪ পঠিত

নেত্রকোনা জেলার বারহাট্টায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।

বুধবার (১৭ মে) দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও আনন্দ র‌্যালির আয়োজন করে বারহাট্টা উপজেলা আওয়ামী লীগ।

বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন এবং সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল কবির খোকন।

অনুষ্ঠানে সভাপতি খায়রুল কবির খোকন বলেন, কিছু কিছু প্রত্যাবর্তন ইতিহাসে লেখা থাকে।বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এমনই একজন ব্যক্তিত্ব, যার প্রত্যাবর্তনের সাথে সাথে ঝিমিয়ে পড়া বাঙালি জাতি অদম্য শক্তিতে জেগে ওঠে। ‘৭৫ এ সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পরে ১৯৮১ সালের ১৭ মে প্রায় ছয় বছর নির্বাসন শেষে জননেত্রী শেখ হাসিনা বাংলার মাটিতে পা রাখেন। মূলত আজকের আধুনিক বাংলাদেশের ভিত্তি রচিত হয়েছে ঠিক তখনই।

আলোচনা সভা, দোয়া মাহফিল ও আনন্দ র‌্যালিতে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

পরিশেষে, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু সহ পরিবারের সকল শহীদদের,সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশ ও জাতির কল্যানে দোয়া পরিচালনা করা হয়

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News