সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

নেত্রকোনায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলো জেলা যুব শ্রমিক লীগ

অনলাইন ডেস্ক :
  • আপডেট : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৪০৮ পঠিত

নেত্রকোনা জেলা যুব শ্রমিকলীগের সভাপতি জালাল উদ্দিন সহ যুব শ্রমিকলীগের কর্মীরা প্রত্যন্ত গ্রামে কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন।

বুধবার (১৭ মে) সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের দুর্গাশ্রম গ্রামের দুই কৃষককের ২ বিঘা জমির ধান কেটে দিয়েছেন আওয়ামী যুব শ্রমিকলীগের নেত্রকোনা জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভাপতি জালাল উদ্দিন সহ নেতাকর্মীরা।

জেলা যুব শ্রমিকলীগের সভাপতি জালাল উদ্দিন জানান, জমির ধান পেকে আছে, অথচ কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছিলেন না। এমন সময় কেন্দ্রীয় যুব শ্রমিকলীগের সভাপতি ও সম্পাদকের নির্দেশে দুর্গাশ্রম গ্রামের দুই কৃষককের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেই। এতে খুশি ওই কৃষক ও তার পরিবার। খুশী এলাকাবাসীও। কারণ এখন গ্রামে ধানকাটা শ্রমিক সংকট।

কৃষক বলেন, আমার পাকা ধান কাটতে শ্রমিকের মজুরি লাগতো। বিষয়টা আমাদের গ্রামের কৃতি সন্তান জেলা যুব শ্রমিকলীগের সভাপতি জালাল উদ্দিনকে ফোনে জানালে তিনি বলেন কালই আসছি। পরের দিন জালাল উদ্দিন বাড়িতে এসে নেতাকর্মীসহ আমার ধান কেটে দিয়েছেন বিনামূল্যে। এতে আমার অনেক উপকার হয়েছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

কৃষক কনক জানান, গত বছরও আওয়ামী যুব শ্রমিকলীগের সভাপতি জালাল উদ্দিন নেতাকর্মী নিয়ে মাঠ থেকে ধান কেটে মাথায় করে বাড়িতে তুলেছেন। এবারো তাই করেছেন। তারা সামান্য চিড়ামুড়িতে আপ্যায়িত হয়েছেন। এতে যুব শ্রমিকলীগের নেতাকর্মীরাও খুশী, আমরাও খুশী।

জেলা যুব শ্রমিকলীগের সভাপতি জালাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সারাদেশে কৃষকের ধান কাটা সহায়তা কার্যক্রম ব্যাপকভাবে শুরু হয়েছে। সারাদেশে কৃষকের ২০০ একর জমির ধান কাটতে নেতাকর্মীরা সহযোগিতা করেছে। যতদিন পর্যন্ত ধান কাটার মৌসুম চলবে, ততদিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News