সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

পূর্বধলা সরকারি খাদ্য গুদাম পরিদর্শনে ময়মনসিংহ বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক

পূর্বধলা প্রতিনিধি:
  • আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ২২৬ পঠিত

ময়মনসিংহ বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মোহাম্মদ সফিউল আলম ( ১৬ মে ) মঙ্গলবার পূর্বধলা উপজেলা ও জারিয়া খাদ্য গুদাম পরিদর্শন করেন।

 

জানা যায়, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মোহাম্মদ সফিউল আলম পূর্বধলা উপজেলা সরকারি খাদ্য গুদামে পৌঁছলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আনিছুর রহমান খান ও ওসিএলএসডি আবদাল হোসেন, জারিয়া খাদ্য গুদামের ওসিএলএসডি আরিফুর রহমান আরিফসহ অন্যান্য কর্মকর্তাগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মোহাম্মদ সফিউল আলম পর্যায়ক্রমে পূর্বধলা ও জারিয়ায় অবস্থিত দুটি খাদ্য গুদাম পরিদর্শন করেন। তিনি খাদ্য গুদামে সংরক্ষিত চাল ও গম এবং উল্লেখিত খাদ্যশস্যের মান পর্যবেক্ষণ করেন।

একই সাথে খাদ্য গুদামের বিভিন্ন রেকর্ড পত্র পর্যবেক্ষণ করেন তিনি। পূর্বধলার ওসিএলএসডি আবদাল হোসেন ও জারিয়া খাদ্য গুদামের ওসিএলএসডি আরিফুর রহমান আরিফ তাকে খাদ্য গুদামে প্রয়োজনীয় তথ্যাদি অবহিত করেন।

 

ময়মনসিংহ বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মোহাম্মদ সফিউল আলম পূর্বধলা ও জারিয়ার সরকারি খাদ্য গুদাম ও খাদ্য গুদামের দাপ্তরিক কার্যক্রমের স্বচ্ছতার সন্তোষ প্রকাশ করেন। খাদ্য গুদাম ও খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের কার্যক্রম পরিচালনায় কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন তিনি। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

খাদ্য গুদাম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আনিছুর রহমান খান, পূর্বধলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আনিছুর রহমান খান জানান, উপজেলায় চাল ক্রয়ের লক্ষ্য মাত্রা ১৪ হাজার ৫শত ৪৭ মেঃ টন এবং ধান ক্রয়েয় লক্ষ্য মাত্রা ১ হাজার ৮শত ৪৮মেঃ টন নির্ধারণ করা হয়েছে

 

কৃষক অ্যাপসের মাধ্যমে ইতিমধ্যেই পূর্বধলা উপজেলায় ৪শত কৃষকের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে এবছর আরো ২ শত রেজিস্ট্রেশন বাড়ানোর জন্য উপজেলা কৃষি উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও ইউডিসির মাধ্যমে আবেদন করার কার্যক্রম চলমান রয়েছে। একজন কৃষক শুধুমাত্র এনআইডি কার্ড ও মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News