সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

অনলাইন ডেস্ক :
  • আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ২৭৮ পঠিত

আগামী শুক্রবার ১৯ মে ৪৫ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা,,

এই বিসিএস সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নানা প্রস্তুতি গ্রহণ করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি এই প্রস্তুতির অংশ হিসেবে পিএসসি বলছে যদি কোনো চাকরিপ্রার্থী ৪৫তম বিসিএসে পাশের কারও সঙ্গে দেখাদেখি করার চেষ্টা করেন, তাহলে তাঁর পরীক্ষা বাতিল করা হবে এমনকি পরীক্ষকদের নির্দেশ দেওয়া আছে, ঘাড় ঘোরালেই খাতা কেড়ে নেওয়া যাবে।

এ ছাড়া ৪৫তম বিসিএসের প্রিলিমিনারিতে দৈবচয়নের ভিত্তিতে আসনবিন্যাস করেছে পিএসসি। হাজিরা তালিকায় প্রার্থীর নিবন্ধন নম্বর জোড়-বিজোড় সংখ্যায় ভাগ করে সিট বসানো হয়েছে।

এ ছাড়া বিসিএসের কেন্দ্র পরিচালনার জন্য পরীক্ষা কেন্দ্রের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষার্থে এবং কন্ট্রোল রুমের জন্য ১১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।

এ বিষয়ে জানতে চাইলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন আমরা সৎ ও যোগ্য চাকরিপ্রার্থীকে খুঁজছি। পরীক্ষার হলে দেখাদেখি করে চাকরি পাবেন, এমন চাকরিপ্রার্থী আমরা চাই না।

পরীক্ষার হলে কেউ দেখাদেখি করে পরীক্ষা দেবেন, এমন চিন্তা যাঁরা করবেন, তাঁদের বলতে চাই, ঘাড় ঘোরালেই পরীক্ষার খাতা নিয়ে নেওয়া হবে। তাঁকে আর পরীক্ষা দিতে দেওয়া হবে না

প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস যেভাবে
৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় পরীক্ষার হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস দৈবচয়নের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সরকারি কর্ম কমিশন পিএসসি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব প্রার্থীর নিবন্ধন নম্বর কক্ষ অনুসারে দৈবচয়নের ভিত্তিতে সাজিয়ে হাজিরা তালিকা তৈরি করা হয়েছে।

হাজিরা তালিকায় প্রার্থীর নিবন্ধন নম্বর জোড়-বিজোড় সংখ্যায় ভাগ করে সিট বসানো হয়েছে। দৈবচয়নের ভিত্তিতে আসনবিন্যাস প্রস্তুত করায় নিজের সিট ও কক্ষ খুঁজে পেতে প্রার্থীদের সময় লাগবে। তাই পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষার হলে যাওয়ার অনুরোধ জানিয়েছে পিএসসি

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News