বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

নেত্রকোনায় ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

দৈনিক নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৩০১ পঠিত

নেত্রকোনা জেলায় সরকারীভাবে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৫ মে) সকালে শহরের বারহাট্টা রোড সদর খাদ্য গুদামে এ ধান ও চাল সংগ্রহ কর্মসূচির উদ্ধোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

উদ্বোধন শেষে তিনি বলেন, নেত্রকোনায় ধান চাল সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ জেলা। মান সম্মত ধান, চাল সংগ্রহ করা, কৃষকরা যাতে মধ্যেসত্য ভোগীদের কারনে ক্ষতিগ্রস্ত না হয় এবং মিল মালিক ও প্রশাসন যাতে একে অপরকে প্রতিপক্ষ না ভাবে এ তিনটি বিষয়ে সমন্বয় টা যাতে বজায় থাকে সেটা লক্ষ্য রেখে এবারের সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে। সেক্ষেত্রে সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধীদের সহযোগিতা কামনার পাশাপাশি এ ধান ও চাল সংগ্রহ কর্মসূচি সফল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উক্ত অভ্যন্তরীণ বোরো সংগ্রহ/২০২৩ অভিযাণের আওতায় ধান ও চাল সংগ্রহ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মাহমুদা আক্তার।

এসময় নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি আকলিমা আক্তার, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমান সহ,মিল মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এইচ আর খান পাঠান সাকি, সদর উপজেলা মিল মালিক সমিতির সভাপতি মজিবুল আলম ফারাস হীরা,ফরিদ খান,সহ চালকল মালিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এবার জেলায় ৪৪ টাকা কেজি দরে ১৫ হাজার ১শ ৭৭ টন চাল ও ৩০ টাকা কেজি দরে ৬১ হাজার ২শ ১৮ টন ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News