বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

……….তুমি মোর রক্ত দিয়ে কেনা……….

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৩৫৬ পঠিত

 

আমার প্রিয় বাংলাদেশ কতো শহীদের রক্ত
স্রোতে পেয়েছি তোমার ভালোবাসার দাম

তাই হৃদয়ের রক্ত জলে লিখি তোমারই নাম

কৃষ্ণচূড়ার রঙ্গে তোমার রাঙ্গিয়ে সেই মনটাকে

তাইতো দেখি তোমায় অরুণোদয়ের সাথে
সন্ধ্যার অস্ত যাওয়া সেই রঙ গোধূলি মায়ায়

আমি তো হয়ে রবো শুধু তোমার সঙ্গি ছায়া।

হে প্রিয় তুমি আমার দেশ তুমি আমার মা

তুমি ছাড়া আমার এই জীবন যে শূণ্য ছাড়া

আমার এই কঠিন জীবনের চাওয়া পাওয়ার

হয় না কভু শেষ তুমি আমার প্রিয় বাংলাদেশ

পদ্ম পাতার দীঘির জলে খালে বিলে আজ

সোনালী স্বপ্নের ভালোবাসার সেই খেয়া ভাসে,

আজ আমার বৃষ্টি ভেজা অপলক দুটি চোখ

তোমার হৃদয়ে ক্লান্তি ভোলা সুরের আলোক

তাইতো আজ শস্য শ্যামল সবুজ বনের ফাঁকে

ধূলি রাঙ্গা আঁকা বাঁকা সেই মেঠো পথের বাঁকে

নিরলস শ্রমে আমার হৃদয়ের সেই মিষ্টি ঘামে

তাইতো জীবন খুঁজি আমি সেই জীবনেরই দামে

হে প্রিয় বাংলাদেশ আমি জানি তুমি আমার

দেশ তুমি আমার মা তুমি ছাড়া এই জীবনে

আমার আর চাওয়া পাওয়ার হয় না কভু শেষ

তুমি আমার রক্ত দিয়ে কেনা প্রিয় বাংলাদেশ

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News