শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গাপুরে ৩০ লাখ টাকার ফেন্সিডিল উদ্ধার, শশুর ও পুত্রবধু আটক সিলেট ও গোলাপগঞ্জে এনসিপির গাড়ি ভাঙচুর বোতল- ইট নিক্ষেপ কুড়িগ্রামে ভারতীয় গরুর নিলাম নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের হাতাহাতি বারহাট্টায় দেড় লাখ টাকার চোরাই টায়ার জব্দ- আটক ১ আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন প্রস্তুত আছি– লতিফ সিদ্দিকী মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা অপ্রতিরোধ্য ৩টি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস নিমগাছ রোপণ থেকে স্বপ্নের পথে : নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. খালেদ উজ্জামানের প্রথম কর্মদিবস শ্রীমঙ্গলে গাড়ি আটকে দেওয়ায় ঘটনায় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি এনসিপি নেতাদের ধর্ষণের পর গর্ভের সন্তান নষ্টের অভিযোগ,জামায়াত নেতার বিরুদ্ধে মামলা নির্দিষ্ট মামলা না থাকলে শ্যোন অ্যারেস্ট নয়, হাইকোর্টের আদেশ স্থগিত

কেন্দুয়ায় দেশীয় তৈরী পাইপগানসহ গ্রেপ্তার ২ যুবক

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৩১১ পঠিত

নেত্রকোণার কেন্দুয়া উপজেলা থেকে দেশীয় তৈরী পাইপগানসহ দুই যুবকে আটক করেছে র‌্যাব-১৪। বৃহস্পতিবার (১১ মে) রাত ৮টার দিকে সান্দিকোনা সাহিতপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।,

গ্রেপ্তার যুবকের হলো উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিদপুর গ্রামের মৃত আরাধন বর্মনের ছেলে সুভ্রত বর্মন (২৮) ও একই গ্রামের মৃত সতিষ চন্দ্র বিশ্বসর্মার ছেলে রিপন চন্দ্র বিশ্বসর্মা (৩৫)। এঘটনায় র‌্যাব সদস্য এসআই মোহাম্মাদ ফখরুল হক বাদী শুক্রবার (১২ মে) কেন্দুয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। মামলা দায়ের পর তাদেরকে নেত্রকোণা আদালত পাঠিয়েছে থানার পুলিশ। ,

মামলার অভিযোগে বাদী বলেন,একটি বিশেষ অভিযানে র‌্যাবের একটি টিম এলাকায় টহলে যায়। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার সাহিদপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদেরকে আটক করে। এসময় তাদের একজনের কাছ থেকে একটি মোবাইল ও দুটি সীমকার্ড জব্দ করে র‌্যাব। .

খবর পেয়ে স্থানীয় ইউপির চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ থানায় ছুটে যান । পরিবাবের লোকজন দাবী করছেন তারা ষড়যন্ত্রের শিকার হয়েছেন।এ বিষয়ে ধৃত সুভ্রত বর্মনের ছোট ভাই শীতল বর্মণ দাবী করেন, তাদের সাথে এক প্রতিবেশীর জমিসংক্রান্ত বিরোধ চলছে এরই জেরে তাদেরকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে ।,

একই বক্তব্য ধৃত রিপন চন্দ্র বিশ্বসর্মার বড় ভাইয়ের। গ্রামের দুলাল মিয়া ও রাখাল বর্মণ জানান, সুভ্রত বর্মন স্থানীয় সাহিতপুর একজন মিষ্টি ব্যবসা করেন আর রিপন চন্দ্র বিশ্বসর্মার একজন কাঠমেস্ত্রী। মামলা দায়ের পর আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান কেন্দুয়া থানার ওসি আলী হোসেন

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News