বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

কেন্দুয়ায় এক রাতেই কৃষকের গোয়াল থেকে চারটি গরু চুরি

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ৫৩৭ পঠিত

নেত্রকোনার কেন্দুয়ায় এক রাতেই স্থানীয় দুলাল মিয়া নামের এক কৃষকের গোয়াল থেকে চারটি গরু চুরি হয়েছে।

বুধবার( ১০ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার আশুজিয়া ইউনিয়নের সিংহেরগাঁও গ্রামের কান্দাপাড়া এলাকায় এই গরু চুরির ঘটনাটি ঘটেছে।

জানা যায়, বুধবার(১০ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার আশুজিয়া ইউনিয়নের আশুজিয়া গ্রামের কান্দাপাড়া এলাকা মৃত জালাল উদ্দীনের ছেলে কৃষক দুলাল মিয়ার গোয়াল ঘর থেকে দুটি গাভী ও দুটি বড় বাছুর গরু সহ মোট চারটি গরু চুরি হয়। গরুগুলোর আনুমানিক দাম তিন লাখ টাকা।

রাতেই টের পেয়ে কৃষক ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখেন তার গরু নেই। তাৎক্ষণিক এলাকার চুরির ঘটনা জানালে শতাধিক গ্রামবাসী চোরের দলকে ধরতে ধাওয়া করে কিন্ত চোরের সন্ধান পায়নি।

এব্যাপাটে কৃষক বাবুল মিয়া বলেন, প্রতিদিনের মত গোয়াল ঘরে গরু রেখে ঘুমিয়ে পড়ি। রাতে একদল চোর এসে গোয়াল ঘরের দরজার থালা ভেঙ্গে আমার চারটি গরু চুরি করে নিয়ে যায়। চার লাখ টাকার চারটি গরু হারিয়ে আমি এখন নিঃস্ব। এখন কিভাবে ছেলেমেয়েদের নিয়ে সংসার চালাবো ?

সিংহেরগাঁও গ্রামের বাসিন্দা আমিরুল ইসলাম বলেন, ইদানিং ইউনিয়নের গ্রামগুলোতে গরু চুরির ঘটনা বেড়েছে । আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির দাবি জানান তিনি।

আশুজিয়া ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলী জানান, গ্রামের কৃষকরা তাদের গৃহপালিত পশুর চুরি টেকাতে রাত জেগে পাহারা দেন। এখন রোরো ধানের মৌসুম থাকায় পাহারা ঠিকমতো না দেওয়ার কারণে আজ রাতে কান্দাপাড়া এলাকার কৃষক দুলালের চার গরু চুরি হয়ে গেছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন পিপিএম বলেন, সিংহের গাঁও গ্রামের কান্দাপাড়া এলাকা থেকে এক কৃষকের গোয়াল থেকে চারটি গরু চুরির ঘটনাটি শুনেছি। এই বিষয়ে থানা পুলিশ কাজ করছেন বলে তিনি জানান

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News