শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম ‎মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা মোহনগঞ্জে ২ শিক্ষার্থী অপহরণচেষ্টা ট্রেন থেকে উদ্ধার ১ জন অপরজন অটোরিকশা থেকে লাফিয়ে বাঁচে  নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযানে ১২ শ পিস ইয়াবাসহ আটক ৪ পূর্বধলায় নদীতে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার বারহাট্টায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দখলের অভিযোগ ‎ কৃষককে অপহরণ করে ১২ লাখ মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেপ্তার নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন পূর্বধলায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছরের কিশোরের বিরুদ্ধে.. নেত্রকোনায় ৩ উপজেলা ৩ পৌর শাখা ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

খালিয়াজুরী পিআইসির কেলেংকারীর সাথে জড়িতে বিচারের দাবীতে মানববন্ধন

খালিয়াজুরী প্রতিনিধি :
  • আপডেট : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৮১১ পঠিত

নেত্রকোনার খালিয়াজুরীতে প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) গঠন প্রক্রিয়ায় কেলেংকারীর সাথে জড়িতে চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন পালন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ‘হাওর রক্ষা ও উন্নয়ন পরিষদে’র ব্যানারে এ কর্মসূচী পালিত হয়।

মানববন্ধনে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন তার বক্তব্যে বলেন, উপজেলা স্কীম বাস্তবায়ন ও প্রনয়ন কমিটির সভাপতি ইউএনও রুয়েল সাংমাসহ এ কমিটির সদস্যসচিব পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ বিভিন্ন পিআইসির সভাপতি নির্বাচনে দুর্নীতির সাথে জড়িত। অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। অনিয়মতান্ত্রিকভাবে পিআইসি গঠনে দুদক ও জেলা প্রশাসকের কাছে অভিযোগকারীর বিরুদ্ধে উপজেলা প্রশাসনের লোকজন মামলা দিয়ে হয়রানি করছে। এ বিষয়ে দুর্নীতি তদন্তে জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। দুর্নীতিগ্রস্ত ইউএনওকে স্বপদে বহাল রেখে তদন্ত প্রশ্নবিদ্ধ হতে পারে। জেলা প্রশাসকের কাছে ইউএনও এর দ্রুত অপসারনের দাবী করেন তিনি।

মানববন্ধনে অভিযোগকারী মো. শফিকুল ইসলামসহ জেলা ছাত্রীলীগের নেতৃত্বস্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। হাওর অঞ্চলের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। পিআইসি কেলেংকারীদের বিচারের আওতায় আনার লক্ষ্যে মানবববন্ধন শেষে অংশগ্রহনকারীরা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশে নিকট স্বারকলিপি প্রদান করেন

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News