বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

মিরপুর ভাষানটেকে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

বাহাউদ্দীন তালুকদার :
  • আপডেট : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৪৪৭ পঠিত

মিরপুর-১৪ ভাষানটেক রোডের ফুটপাতের অবৈধ স্থাপনা সহ অঞ্চল-২ এর বিভিন্ন জায়গার ব্যানার, সাইনবোর্ড, উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত এ অভিযান চলে। ডিএনসিসি অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (উপসচিব) জিয়াউর রহমান অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানে মিরপুর-১৪ নম্বর ভাষানটেক রোড থেকে অঞ্চল-২ এর সড়ক ও ফুটপাতের শতাধিক অবৈধ স্থাপনা সহ বিভিন্ন জায়গার ব্যানার, সাইনবোর্ড উচ্ছেদ করা হয়।

এ সময় সড়কে দোকান ও নির্মাণসামগ্রী রেখে চলাচলে বাধা সৃষ্টি করায় তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ থাকায় ভেঙে ফেলা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিরা ফুটপাত বসিয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) একাধিক বার উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও ফুটপাত বন্ধ করতে পারছে না। স্থানীয় প্রভাবশালীদের কাছে জিম্মি হয়ে পড়েছেন ডিএনসিসি। এদের থেকে মুক্তি পেতে চাই এলাকাবাসী।

ডিএনসিসি অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (উপসচিব) জিয়াউর রহমান বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি অবৈধ সাইনবোর্ড ও ভেঙে ফেলা হয়েছে। বিজ্ঞাপনের জন্য সাইনবোর্ড দিতে হলে সিটি কর্পোরেশনের নিয়ম মানতে হবে।

তিনি আরো বলেন, যাদের অনুমতি নেই সেগু।লো ভাঙা হয়েছে। উচ্ছেদ অভিযান একটি চলমান প্রক্রিয়া। আগামীতে এ অভিযান চলবে। অবৈধ কোনো স্থাপনা আমার অঞ্চলে থাকবে না

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News