মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই পদযাত্রায় হা’ম’লা ও গাড়ি ভা’ঙ’চুর, সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী আ’হ’ত নীরব আশুগঞ্জ সার কারখানা : ১৬ মাসের লোকসান ১৩৬ কোটি টাকা গত ছয় মাসে দেশে ৮৬ শিশু হত্যা,যৌন নির্যাতনের শিকার ৩৩৬ জন গ্যাস সরবরাহ তলানিতে,বন্ধের মুখে বহু কারখানা নিজের মেয়েকে মানসিক রোগী দাবি করে ক্ষমা চাইলেন জামায়াত এমপি রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’ আল্লাহ আছেন নির্দোষ হয়েও আজ আমি অপরাধী নামজারি অনিয়মের অভিযোগে অভিযুক্ত কর্মকর্তার হাতেই শ্রেষ্ঠত্বের পুরস্কার মোহনগঞ্জে তিন সন্তানের জননীকে নিয়ে বিএনপি নেতা আজব আলীর আজব কাণ্ড নেত্রকোনায় হেরোইন পাচারকালে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতাসহ আটক ০৩

খালিয়াজুরীতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

খালিয়াজুরী প্রতিনিধি :
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ৩৯১ পঠিত

নেত্রকোনার খালিয়াজুরীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় সাগর চন্দ্র দাস (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তার সাগর দাস উপজেলা সদরের বানিয়াপাড়া এলাকার বাসিন্দা।

জানা গেছে, গতকাল বুধবার সকালে সাগর আম খাওয়ানোর লোভ দেখিয়ে একটি গোয়াল ঘরে নিয়ে বুদ্ধি প্রতিবন্ধী ওই কিশোরীকে (১৫) ধর্ষণ করেন। পরে বিষয়টি জানাজানি হয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে বিকেলে সাগরকে আটক করে। পরে রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করলে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, আটক সাগরকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। আর ঘটনার শিকার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News